April 4, 2026, 3:22 pm
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদি মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

গণঅধিকার পরিষদের সভাপতি নুরের শারীরিক অবস্থার অবনতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। আপাতত তাকে সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ফলে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের হাসপাতালে ভিড় না করতে অনুরোধ জানানো হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) নুরের ফেসবুক পেইজ থেকে এক এডমিন পোস্টে এ তথ্য জানানো হয়।

ফেসবুক পোস্টে বলা হয়, নুরের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা অবনতি হওয়ায় ডাক্তার এই মুহূর্তে তাকে সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে রাখতে বলেছেন। হাসপাতালে অনেক দর্শনার্থী আসার কারণে সে পরিবেশ ব্যাহত হচ্ছে।

এতে আরও বলা হয়, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ, দয়া করে হাসপাতালে ভিড় না করে যার যার অবস্থান থেকে আল্লাহর কাছে তার সুস্থতার জন্য প্রার্থনা করুন।

একদল প্রচার করছে- ‘বেহেশতে নিয়ে যাব, দাঁড়িপাল্লায় ভোট দাও’একদল প্রচার করছে- ‘বেহেশতে নিয়ে যাব, দাঁড়িপাল্লায় ভোট দাও’
এর আগে গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। আইনশৃঙ্খলা বাহিনী দুপক্ষকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করলে নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁনসহ অন্তত ৫০ জন আহত হন।

গুরুতর আহত হওয়ায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের পুরাতন ভবনের ভিআইপি কেবিনে চিকিৎসাধীন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page