March 7, 2026, 10:35 am
শিরোনামঃ
পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগ কাজে লাগান : রাষ্ট্রপতি বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার নির্বাচনে সারা দেশে মিলে এক হাজারের কম ভোট পেয়েছে যে ৫ দল সাফল্যে দেখাচ্ছে ডিজিটাল জামিননামা দাখিল পদ্ধতি কক্সবাজারে নিখোঁজ ১২ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার জামালপুরে আইনজীবীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার পর লাশে আগুন দেওয়ার অভিযোগ নওগাঁয় স্ত্রী ও সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা মার্কিন স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষা করছি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে ভূমিকা রাখতে চান ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

গণপ্রতিনিধিত্ব আদেশের ২০ অনুচ্ছেদ বহাল চেয়ে ইসিতে বিএনপির চিঠি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ২০ অনুচ্ছেদ সংশোধনে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে বিএনপি।

আজ রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ সাংবাদিকদের এ কথা বলেন।

চিঠিতে জোটবদ্ধ দলগুলোর নিজের ইচ্ছেমত প্রতীকে নির্বাচন করার সুযোগ বহাল রেখে আরপিও-এর ২০ অনুচ্ছেদের পূর্বের বিধান বহাল রাখার জন্য ইসিকে অনুরোধ জানিয়েছে দলটি।

ইসমাইল জবিউল্লাহ বলেন, ‘জোটবদ্ধ হয়ে রাজনীতি করা কিংবা নির্বাচন করার অধিকার থাকলে রাজনৈতিক দলগুলোর ইচ্ছে অনুযায়ী নিজ দল কিংবা জোটবদ্ধ যে কোন দলের প্রতীক নিয়ে নির্বাচন করাও তাদের গণতান্ত্রিক অধিকার। সে অধিকার ক্ষুণ্ন করার কোন সুযোগ আছে বলে বিএনপি মনে করে না। তাই আমরা আরপিওতে ২০ অনুচ্ছেদের পূর্বের বিধান বহাল রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি। একই চিঠি সরকারের আইন উপদেষ্টাকেও দেয়া হবে।’

আশা প্রকাশ করে তিনি বলেন,, ‘সরকারের শুভ বুদ্ধির উদয় হবে এবং অনুচ্ছেদটি আগের মতই থাকবে, সংশোধন হবে না। জোটবদ্ধ রাজনৈতিক দলগুলো হয় নিজের দল অথবা যে কোন একটা দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে।’

ইসমাইল জবিউল্লাহ বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দল নিজস্ব বিবেচনায় জোটবদ্ধ হয়ে নিজ দল বা জোটের অন্য কোন দলের প্রতীক বরাদ্দ নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে। যা তাদের রাজনৈতিক এবং গণতান্ত্রিক অধিকার।’

‘ইতোপূর্বে এই প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠানে কোন জটিলতা বা সমস্যা সৃষ্টি হয়নি। সুন্দরভাবে নির্বাচন হয়েছে। কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে এই প্রক্রিয়া বা এই অনুচ্ছেদ সংশোধনের কোন দাবি করা হয়েছে বলে আমাদের জানা নেই।’

তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে প্রচলিত এ প্রক্রিয়া পরিবর্তন বা সংশোধন করার জন্য কোন দাবি ছিল না। এই সরকারের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের রিপোর্টের প্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দলের অভিমত চাওয়া হলে বিএনপি আরপিও-এর বিভিন্ন অনুচ্ছেদে সংশোধন প্রস্তাবে মত প্রকাশ করতে গিয়ে বলেছে, আরপিও-এর ২০ নম্বর অনুচ্ছেদ অর্থাৎ দল বা জোটের প্রতীক সংশ্লিষ্ট বিষয়ে পরিবর্তনের প্রস্তাবের সাথে একমত পোষণ করে না।’

যথাসময়ে তা নির্বাচন কমিশন, ঐক্যমত কমিশন ও সরকারকে জানিয়ে দেয়া হয়েছে। এ বিষয়ে বর্তমান সরকারের উচ্চ পর্যায়ে উপদেষ্টা লেভেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের সাথে আলোচনাকালে আরপিও-এর ২০ নম্বর অনুচ্ছেদে কোন পরিবর্তন আনা হবে না, এই মর্মে বিএনপিকে আশ্বস্ত করা হয়েছে। কিন্তু হঠাৎ করে পত্রিকায় বিপরীত সংবাদ। অর্থাৎ জোট করলেও ভোট করতে হবে দলীয় প্রতীকে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সংশোধনীর সাথে একমত নই, বিএনপি এই নেতা।
‘এই সংশোধনী বা পরিবর্তন বিএনপির কাছে গ্রহণযোগ্য নয়। জোট গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন নির্বাচনে জয়ী হওয়া। সে লক্ষ্যে জোটবদ্ধ রাজনৈতিক দলগুলোর নিজেদের পছন্দ অনুযায়ী প্রতীক বরাদ্দ চাওয়ার অধিকার আছে। এ যাবৎ এ প্রক্রিয়াতেই জোটবদ্ধ দলগুলোর চাহিদা অনুসারে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এতে কোন সমস্যা সৃষ্টি হয়নি। বহুল প্রচলিত এই প্রক্রিয়া এবং পদ্ধতি পরিবর্তনের কোন প্রয়োজনীয়তা কেন দেখা দিয়েছে তা আমাদের বোধগম্য নয়।’

ইসমাইল জবিউল্লাহ আরও বলেন, ‘নির্বাচনে প্রধান পক্ষগুলো অর্থাৎ রাজনৈতিক দলগুলোর সাথে কোন আনুষ্ঠানিক আগাম আলোচনা ছাড়াই এমন একটা বড়ো সিদ্ধান্ত গ্রহণ কাম্য নয়। আমাদের কাছে গ্রহণযোগ্যও নয়। এটা রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হয়েছে বলে বিএনপি মনে করে। জোটবদ্ধ হয়ে নির্বাচন করা আরপিওতে বৈধ এবং সেটাই দীর্ঘদিনের অনুসৃত রীতি বা পদ্ধতি।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রত্যেক রাজনৈতিক দলের নিজের দলের প্রতীক নিয়ে নির্বাচন করার অধিকার রয়েছে। অবশ্যই রয়েছে। কিন্তু যখন জোটবদ্ধ হয় তখন সে তার নিজের প্রতীক নিয়ে করবে না জোটের অন্য কোন দলের প্রতীক নিয়ে করবে সেটার সিদ্ধান্ত নেওয়ার অধিকারও তার এবং সেভাবেই নির্বাচন হয়েছে।

সিইসির সাথে বৈঠকে ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page