April 6, 2026, 3:45 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

গতবছর ৭ অক্টোবর থেকে পশ্চিম তীরে ১০ হাজার ৩০০ ফিলিস্তিনিকে অপহরণ করেছে ইসরাইল 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ফিলিস্তিনি বন্দিদের অধিকার বিষয়ে কাজ করা একটি ফিলিস্তিনি অলাভজনক সংস্থা বলেছে, গত অক্টোবর মাস থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি সেনাদের বর্বর আক্রমণ শুরু হওয়ার পর থেকে অধিকৃত পশ্চিম তীরে সহিংস অভিযানে ইসরাইলি বাহিনী ১০ হাজার ৩০০ ফিলিস্তিনিকে অপহরণ করেছে।

ফিলিস্তিন প্রিজনার্স সোসাইটি বা পিপিএস এক বিবৃতিতে বলেছে, উল্লিখিত সময়ের মধ্যে ৩৫৫ জন নারী এবং অন্তত ৭২০টি  শিশুকে আটক করা হয়েছে।

সংস্থাটি নিশ্চিত করেছে যে, “এই সময়ে মোট ৯৬ জন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গাজার ১৭ সাংবাদিক সহ ৫০ জন আটক রয়েছেন। আটককৃতদের মধ্যে ১৭ জন সাংবাদিককে প্রশাসনিক আদেশে আটক রাখা হয়েছে।”

পিপিএস আরো জানিয়েছে, “যে ১০ হাজার ৩০০ ফিলিস্তিনিকে আটক করা হয়েছে তার মধ্যে প্রশাসনিক আটকাদেশের সংখ্যা আট হাজার ৩৭২ ছাড়িয়ে গেছে।”

ইসরাইলে প্রশাসনিক আটকাদেশ হচ্ছে বিনা বিচারে ফিলিস্তিনি নাগরিকদের সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া অনির্দিষ্টকাল পর্যন্ত আটক রাখা। এইসব বন্দী কোনো আইনজীবীর সহায়তা নিতে পারে না।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page