September 10, 2026, 12:27 pm
শিরোনামঃ
‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ : ট্রাম্প মাগুরার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগসহ নানা অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

গত অক্টোবর মাসে ভারতের বাণিজ্য ঘাটতি ৩১ বিলিয়ন ডলার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চলতি বছরের অক্টোবরে ভারতের মার্চেন্ডাইজ বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৩১ বিলিয়ন ডলারে। বুধবার (১৫ নভেম্বর) প্রকাশিত তথ্যে এই পরিসংখ্যান ফুটে উঠেছে। যদিও রয়টার্সের এক পূর্বাভাসে বলা হয়েছিল এই সময়ে দেশটির বাণিজ্য ঘাটতি হতে পারে সাড়ে ২০ বিলিয়ন ডলার।

দ্য ইকোনমিকস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরে ভারতের রপ্তানি ৬ দশমিক ২১ শতাংশ বেড়ে ৩৩ দশমিক ৫৭ বিলিয়ন ডলার হয়েছে। অন্যদিকে আমদানি বেড়ে দাঁড়িয়েছে ৬৫ বিলিয়ন ডলারের বেশি।

অক্টোবরে দেশটি সার্ভিসেস রপ্তানি করেছে ২৮ দশমিক ৭০ বিলিয়ন ডলারের, যা সেপ্টেম্বরে ছিল ২৯ দশমিক ৩৭ বিলিয়ন ডলার। অক্টোবরে ভারত ১৪ দশমিক ৩২ বিলিয়ন ডলারের সার্ভিসেস আমদানি করেছে, সেপ্টেম্বরে যা ছিল ১৪ দশমিক ৯১ বিলিয়ন ডলার।

এদিকে ভারতের ধনকুবেরদের তালিকায় এবার নতুন নাম প্রদীপ রাঠোর। তার নামকে ঘিরে ব্যাপক আলোচনা চলছে বিভিন্ন মহলে। তিনি সেলো ওয়ার্ল্ডের চেয়ারম্যান। নানা ধরনের বাসনপত্র তৈরির জন্য পরিচিত নাম সেলো। তার ৪৪ শতাংশ শেয়ারের দাম এখন এক বিলিয়ন মার্কিন ডলার।

সেলো ওয়ার্ল্ড সাধারণত তিন ধরনের সামগ্রী বিক্রি করে। সেগুলো হলো রান্নাঘরের সামগ্রী, লেখার জিনিস আর আসবাবপত্র।

সেলোর নেট লাভ ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আগের আর্থিক বছরে লাভ ছিল ২১৯ দশমিক ৫২ কোটি। সেটা ২০২৩ আর্থিক বছরে বেড়ে হয়েছে ২৮৫ কোটি রুপি।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page