September 7, 2026, 5:43 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

গত এক সপ্তাহের মধ্যে কাবুলে দ্বিতীয়বার হামলা করেছে আইএস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইসলামিক স্টেট গ্রুপ কাবুলের পূর্বাঞ্চলে একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালানোর দায় স্বীকার করেছে। এই হামলায় কমপক্ষে তিনজন প্রাণ হারায়। আফগানিস্তানে গত এক সপ্তাহের মধ্যে গ্রুপটির এটি ছিল দ্বিতীয় ভয়াবহ হামলা।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানান, মঙ্গলবার কাবুলের পূর্বাঞ্চলে একটি মিনিভ্যানের কাছে গাড়িতে লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণে তিনজন নিহত ও চারজন আহত হয়।
তিনি বুধবার এএফপি’কে বলেন, পুলিশ সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে এবং হামলার সাথে তার জড়িত থাকার কথা সে স্বীকারও করেছে।
ইসলামিক স্টেট গ্রুপ তাদের টেলিভিশন চ্যানেলে হামলার দায় স্বীকার করে বলেছে, আইএস সদস্যরা পুল-ই-চরকি কারাগারের কর্মচারীদের পরিবহণ করা একটি গাড়ি লক্ষ্য করে একটি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। এতে প্রায় ১০ জন নিহত হয়।
আইএসের দ্বিতীয় হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়। রোববার দাশত-ই-বার্চি এলাকায় তারা এই হামলা চালায়।
গত নভেম্বরে দাশত-ই-বার্চিতে একটি বাসে আরেকটি বিস্ফোরণে কমপক্ষে সাতজন নিহত হয়। সেখানে চালানো হামলারও আইএস দায় স্বীকার করেছিল।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page