October 23, 2026, 12:05 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম যশোরে সারের ডিলার নিয়োগে দলীয়করনে সংবাদ সম্মেলনে জামায়াতের ৫ এমপির তোপ মাগুরায় নিম্নমানের সড়ক নির্মাণের সংবাদ সংগ্রহে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার বট ও গুপ্ত শুধু জামায়াত-আওয়ামী লীগের মধ্যে নয়, আমাদের মধ্যেও আছে : স্থানীয় সরকার মন্ত্রী সাজেকে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলিবর্ষণ করেছে ইউপিডিএফ : আইএসপিআর রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা মাদারীপুরে বোরকা পরে হামলা করতে গিয়ে যুবক খুন ইরানের সঙ্গে কোনো আলোচনা চলছে না : ট্রাম্প ২৪ ঘণ্টায় ৭ জাহাজে আঘাত হেনেছে ইরান : আইআরজিসি
এইমাত্রপাওয়াঃ

গত বিশ বছর আগে ভেনিজুয়েলায় ব্যর্থ অভ্যুত্থানের মূল হোতা ছিল ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা

ভেনিজুয়েলার প্রয়াত প্রেসিডেন্ট হুগো চ্যাভেজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গার্ডিয়ান ইতিহাসের সাক্ষ্য দিয়ে জানিয়েছে, ২০০২ সালে ভেনেজুয়েলায় যে ব্যর্থ অভ্যুত্থান হয়েছিল তার সাথে মার্কিন সরকারের সিনিয়র কর্মকর্তারা ঘনিষ্ঠভাবে জড়িত ছিল।

১৯৮০’র দশকের “নোংরা যুদ্ধের” একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। সেই সময়ে মধ্য আমেরিকায় কর্মরতদের ওপর হত্যাকাণ্ড ও নির্যাতেনের হোতাদের সাথে তাদের গভীর সম্পর্ক গড়ে উঠেছিল।
২০০২ সালের এপ্রিলে ভেনেজুয়েলার জনপ্রিয় নেতা হুগো চ্যাভেজকে ক্ষমতাচ্যুত করার ঘটনার সঙ্গে ওয়াশিংটন জড়িত ছিল। তাদের সংশ্লিষ্টতার ফলে ওই গোলার্ধে মার্কিন আধিপত্য বিস্তারের উচ্চাভিলাষের ভয় সবার মাঝে বিরাজ করতে থাকে।
সেইসঙ্গে ল্যাটিন আমেরিকা অঞ্চলে মার্কিন নীতি সম্পর্কে সন্দেহকে আরও গভীর করে।
রক্তপিপাসু মার্কিন প্রেসিডেন্ট বুশ প্রশাসন ইরাক ও আফগানিস্তানে পেড্রো কারমোনা নামে এক ব্যবসায়ীর নেতৃত্বে নয়া সরকারকে অবিলম্বে অনুমোদন দেয়। কিন্তু ভেনিজুয়েলায় তা সম্ভব হয় নি। সেদেশের জনগণ ৪৮ ঘণ্টার মধ্যে মার্কিন অভ্যুত্থানকে নাটকীয়ভাবে ব্যর্থ করে দেয়।

অভ্যুত্থানের কয়েক মাস আগে থেকেই অভ্যুত্থানের পরিকল্পনাকারী ভেনিজুয়েলানদের সাথে কারমোনা নিজে উপস্থিত থেকে বৈঠক করছিল। ওই বৈঠকগুলো অভ্যুত্থানের কয়েক সপ্তাহ আগ পর্যন্ত অব্যাহত ছিল।
গার্ডিয়ানের ভাষ্যমতে, মার্কিন পাবলিক ডিপ্লোম্যাসি অফিসের পরিচালক, জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান পরিচালক, হন্ডুরাসে রোনাল্ড রিগানের রাষ্ট্রদূত এবং পরবর্তীকালে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হয়েছিলেন-সকলেই কারাকাসে মার্কিন রাষ্ট্রদূতের সাথে ছিলেন। তাদের সবাই ওই অভ্যুত্থানের মূল হোতা হিসেবে কুখ্যাত হন।
কংগ্রেসের একটি গবেষণায় দেখা গেছে বুশ প্রশাসন ভেনিজুয়েলায় অভ্যুত্থানের জন্য বাজেটের অতিরিক্ত তহবিল তুলেছিল।অবশেষে ভেনেজুয়েলায় মার্কিন অভ্যুত্থানের কয়েকদিন আগে ও পরের ঘটনায় ১০০ জনেরও বেশি লোক মারা যায়।
শ্যাভেজের সিনিয়র এক অনুসারী এবং তার একজন পরিচালক বলেছেন: চাভেজ বিরোধী জেনারেলরা, স্থানীয় কিছু মিডিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রে শাভেজ-বিরোধী দলগুলো একত্রিত হয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করেছিল।

আজকের বাংলা তারিখ

  • ২৩শে অক্টোবর, ২০২৬
  • ৮ই কার্তিক, ১৪৩৩
  • ১১ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page