November 8, 2026, 12:50 am
শিরোনামঃ
দেশের সব গ্রাম ও ইউনিয়ন নিরাপদ রাখতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণহত্যা চালানো দলের ফিরে আসার কোনো সুযোগ নেই : ধর্ম প্রতিমন্ত্রী শিক্ষানবিশ চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্র নির্মূলে পাহাড়ে ফের যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান সিলেটে বাসার বাথরুম থেকে প্রবাসীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ইসরায়েলে সরকার গঠনের সিদ্ধান্ত নিচ্ছে প্রেসিডেন্ট হারজোগ ইরানে যুক্তরাষ্ট্র ‘দখলদার হতে পারে’: ট্রাম্প ইরান যুদ্ধে ফেঁসে গেছে যুক্তরাষ্ট্র, সংঘাত শুরু করাই উচিত হয়নি : আবদুল এল-সায়েদ যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন ; স্বামীর থানায় আত্মসমর্পন আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

গত ৬ দিন ধরে গাজায় ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলি বাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলি সেনাবাহিনী সব ধরনের ত্রাণ সরবরাহ কার্যক্রম বন্ধ করে দিয়েছে। গত ছয় দিন ধরে অবরুদ্ধ উপত্যকাটিতে ত্রাণ প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

তাছাড়া ত্রাণ কর্মকর্তারা জানিয়েছেন, ফিলিস্তিনি ভূখণ্ডের জন্য বরাদ্দকৃত শত শত মিলিয়ন ডলার বন্ধ করে দিয়েছে মার্কিন সরকার।

হামাসের সামরিক শাখার মুখপাত্র জানিয়েছেন, সব ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতি রয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, গাজা উপত্যকার যুদ্ধ-পরবর্তী ব্যবস্থাপনার জন্য মিশর ও আরব নেতাদের দ্বারা উত্থাপিত পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের কাছে পর্যাপ্ত বলে মনে হচ্ছে না।

ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির স্থবিরতার মাঝেই আরব নেতারা গাজা পুনর্গঠনের একটি পরিকল্পনা ঘোষণা করেছেন। তবে এই প্রস্তাব বাস্তবায়নে রয়েছে বিভিন্ন চ্যালেঞ্জ। প্রতিক্রিয়াও মিশ্র।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত প্রস্তাবের প্রতিক্রিয়ায় আরব নেতারা নতুন প্রস্তাব উত্থাপন করে। ট্রাম্প গাজার ২৩ লাখ অধিবাসীকে স্থানান্তর করে সেখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলার প্রস্তাব দিয়েছিলেন।

মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বের নেতারা এই পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছেন। জাতিসংঘও এই প্রস্তাবকে জাতিগত নির্মূলের সমতুল্য বলে অভিহিত করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যুদ্ধে ৪৮ হাজার ৪৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ ১১ হাজারের বেশি। সূত্র: আল-জাজিরা

 

 

আজকের বাংলা তারিখ

  • ৮ই নভেম্বর, ২০২৬
  • ২৪শে কার্তিক, ১৪৩৩
  • ২৭শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page