October 4, 2026, 11:25 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

গভীর রাতে কুমিল্লার শীতার্তদের পাশে দাঁড়াল জেলা পুলিশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কুমিল্লায় পৌষের কনকনে শীতের প্রকোপে বিপর্যস্ত সুবিধাবঞ্চিত অসহায় শীতার্ত ও দুস্থ মানুষদের জন্যে ভালোবাসার উষ্ণতা নিয়ে পাশে দাঁড়াল কুমিল্লা জেলা পুলিশ।

শনিবার দিবাগত গভীর রাতে কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শীতার্ত মানুষদের জন্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

নগরীর রেলওয়ে স্টেশন, টাউন হল মাঠ, চকবাজার বাসস্ট্যান্ডসহ নগরীর বিভিন্ন স্থানে সুবিধাবঞ্চিত শীতার্ত ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার)।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্ব (ডিবি) মোহাম্মদ নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী মোঃ মতিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  মোঃ কামরান হোসেনসহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।



Our Like Page