October 4, 2026, 6:56 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

গাইবান্ধায় সরকারি চাল আত্মসাৎ ; ডিলারসহ সাবেক চেয়ারম্যান দুদকের জালে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রতারণার মাধ্যমে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ২৪ জন কার্ডধারীর ১১ দশমিক ৫২০ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগে দুজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার আসামিরা হলেন- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৫ নম্বর কাপাসিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন সরকার ও খাদ্যবান্ধব কর্মসূচির চালের ডিলার জাহিদুল ইসলাম।

বুধবার (৪ অক্টোবর) দুদক সমন্বিত জেলা কার্যালয় রংপুরে মামলাটি দায়ের করেন সংস্থাটির উপসহকারী পরিচালক মো. রুবেল হোসেন। মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গাইবান্ধার সুন্দরগঞ্জ এলাকায় ২৪ জন কার্ডধারীর ২০১৬ সালের অক্টোবর থেকে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত ১১ দশমিক ৫২০ মেট্রিক টন চাল আত্মসাৎ করেন আসামিরা। যার সরকারি মূল্য ৪ লাখ ৯৮ লাখ ৪৭০ টাকা।

এজহারে আরও বলা হয়, অনুসন্ধানে দেখা যায় সুন্দরগঞ্জ উপজেলার ১৫ নম্বর কাপাসিয়া ইউনিয়ন পরিষদের খাদ্যবান্ধব কর্মসূচির মোট ২৪ জন কার্ডধারী ২০১৬ সালের অক্টোবর থেকে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত ১৬ কিস্তিতে কোনো চাল নেননি।

ওই চাল কার্ডধারীদের মাঝে বিতরণ না করে আত্মসাৎ করেন আসামি জালাল উদ্দিন সরকার। তিনি ২০১৬ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। দায়িত্বরত থেকে ডিলার জাহিদুলের সঙ্গে যোগসাজেশে চার লাখ ৯৮ হাজার ৪৭০ টাকার চাল আত্মসাৎ করেন।



Our Like Page