August 18, 2026, 6:49 am
শিরোনামঃ
যশোরের রাজারহাটে ছাদ থেকে পড়ে গৃহকর্তা নিহত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ যশোরের ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক মাগুরার শত্রুজিৎপুরে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ ; ফেল করা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহারের দাবি আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

গাইবান্ধায় বিজিবির টহল গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষ ; আহত ৮

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের সঙ্গে বিজিবির টহল গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিজিবির পাঁচ সদস্যসহ আটজন আহত হয়েছেন।

শুক্রবার (৫ জানুয়ারি) সকালে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের রাইসমিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) উদয় কুমার সাহা বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে সহকারী পুলিশ সুপার জানান, বগুড়া থেকে দ্রুতগতিতে আসা জে আর পরিবহনের একটি যাত্রীবাহী বাস পলাশবাড়ীর রাইসমিল এলাকায় একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা বিজিবির টহল গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের দুই যাত্রী এবং বিজিবির টহল গাড়ির ড্রাইভারসহ পাঁচ সদস্য গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য বিজিবির পাঁচ সদস্যকে রংপুর সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জে আর পরিবহনের বাসটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page