April 11, 2026, 9:36 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

গাইবান্ধায় সড়কের পাশের খাদ থেকে ইউপি সদস্যের লাশ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাইবান্ধার সদর উপজেলায় সড়কের পাশের একটি খাদ থাকে মোস্তাক আলী নামের এক ইউপি সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) সকালে গাইবান্ধা-দাড়িয়াপুর সড়কের কইমারা ব্রিজের অদূরে একটি ইটভাটা সংলগ্ন সড়কের খাদের পানিতে মোটরসাইকেলসহ তার লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে স্বজনরা এসে লাশ উদ্ধার করে।

মোস্তাক আলী (৪৮) সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য ছিলেন। তিনি উত্তর আনালের তাড়ি গ্রামের মৃত সেরাজুল ইসলামের ছেলে।

স্বজনরা জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়ে দাড়িয়াপুর বাজারে যান মোস্তাক আলী। এরপর গভীর রাত হলেও তিনি বাড়ি ফেরেনি। পরে ভোররাতে পাকা সড়কের পাশে মোটরসাইকেলসহ তাকে পড়ে থাকার খবর পান। এরপর দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় চিকিৎসক ও পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে খোলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুম হক্কানি জানান, মোস্তাক আলী মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। তার সঙ্গে জুয়েল মিয়া ও শাহাদত নামে দুইজন ছিলেন। তাদের মধ্যে আহত জুয়েলকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে মোস্তাক আলীর মৃত্যুর বিষয়টি রহস্যজনক। কেউ বলছে এক্সিডেন্ট করে তার মৃত্যু হয়েছে। আবার কেউ বলছে শত্রুতার জেরে কেউ তাকে হত্যা করেছে।

সদর থানার ওসি মো. মাসুদ রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page