April 1, 2026, 10:11 am
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

গাইবান্ধা উপনির্বাচনে অনিয়মের প্রমাণ মিলেছে : ইসি আনিছুর রহমান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাইবান্ধা উপনির্বাচনে অনিয়মের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান।

তিনি বলেছেন, অপরাধের ধরন অনুযায়ী শাস্তির সুপারিশ করা হবে।

বুধবার সাংবাদিকদের একথা বলেন তিনি।

গত ৫ নভেম্বর গাইবান্ধা উপনির্বাচনে বন্ধ হওয়া ৯৪ কেন্দ্রের বিষয়ে আবারও তদন্তের নির্দেশ দিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সাত কর্মদিবসের মধ্যে তদন্তের প্রতিবেদন জমা দিতে বলেন তিনি। এরপর প্রতিবেদন অনুযায়ী চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সিইসি।

গত ১২ অক্টোবর দেশের ইতিহাসে প্রথমবার ভোটে অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশন সংসদীয় আসনের পুরো ভোট বন্ধ ঘোষণা করেন।

নির্বাচন কমিশন জানায়, ভোটের জন্য সুষ্ঠু পরিবেশ না থাকায় বন্ধ হয়েছিল ভোটগ্রহণ। আরপিওর ক্ষমতাবলে ইসি ভোট বন্ধ করেছে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page