March 26, 2026, 8:48 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

গাজায় ইসরাইলি বোমা হামলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে একমত গ্রহণ করতে পারেননি আরব নেতারা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজা উপত্যকায় অব্যাহত ইসরাইলি বোমা বর্ষণের বিরুদ্ধে আরব-ইসলামি নেতারা সোচ্চার হলেও দেশটির বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পারেননি তারা।

ইসরাইল-গাজা যুদ্ধের প্রেক্ষাপটে সৌদি আরব, আরব লিগ, ইসলামি সহযোগিতা সংস্থার যৌথ উদ্যোগে রিয়াদে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

শনিবার জরুরি সম্মেলনে বসেন আরব লিগের ২২ সদস্য দেশ ও ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য ৫৭ দেশের নেতারা।

সম্মেলনে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইল অপরাধ ও সন্ত্রাস চালাচ্ছে বলেও অভিযোগ করা হয়। কিন্তু সম্মেলনের ফলাফলে এই যুদ্ধ কিভাবে মোকাবেলা করতে হবে সে ব্যাপারে তাদের মধ্যে বিভক্তি দেখা দেয়।

এদিকে, এখনও গাজার আল-শিফা হাসপাতালের চারপাশ ঘিরে রেখেছে ইসরাইলের স্নাইপার সেনা এবং ট্যাঙ্ক। নিবিড় পরিচর্যা বিভাগকেও টার্গেট করে হামলা চালানো হচ্ছে।

হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতালের মূল অক্সিজেন লাইন। গাজার হাসপাতালে সাদা ফসফরাস ব্যবহারের অভিযোগ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায়। সেদিন থেকেই গাজায় বিরামহীন হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় এখন পর্যন্ত গাজায় ১১ হাজার ৮০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের বেশির ভাগই নারী ও শিশু।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page