April 10, 2026, 8:47 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

গাজায় ইসরাইলি হামলায় শহীদ ফিলিস্তিনির সংখ্যা ১০ হাজার ছাড়াল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের অব্যাহত বোমা হামলায় শহীদের সংখ্যা ১০ হাজার ২২ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ২৫২ ফিলিস্তিনি শাহাদাৎবরণ করেছেন।

এ পর্যন্ত যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে ৪ হাজার ১০৪টি শিশু ও ২ হাজার ৬৪১ জন নারী রয়েছেন। আর উপত্যকাটিতে পাশবিক হামলায় আহত হয়েছেন ২৫ হাজার ৪০৮ জন ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আজ (সোমবার) এ তথ্য জানিয়েছে।

গাজায় ৭ অক্টোবর থেকে চলমান ইসরাইলি হামলায় শহীদ হয়েছেন ১৯২ জন চিকিৎসাকর্মী। এ সময় ১৬টি হাসপাতাল বন্ধ হয়ে গেছে। ধ্বংস হয়ে গেছে ৩২টি অ্যাম্বুলেন্স।

গতকাল রোববার গাজার আল-রানতিসি হাসপাতালে দুবার বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে হাসপাতালটির সোলার প্যানেল ও পানির ট্যাংকগুলো ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া একটি ক্যানসার চিকিৎসাকেন্দ্র ও বিশেষায়িত শিশুদের চিকিৎসাকেন্দ্রেও হামলা হয়েছে। এতে চারজন নিহত হয়েছেন। শিশুসহ আহত ৭০।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page