October 3, 2026, 6:36 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

গাজায় গণহত্যা প্রতিরোধে ব্যবস্থা নিতে ইসরাইলকে নির্দেশ : আন্তর্জাতিক আদালত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হেগের আন্তর্জাতিক বিচার আদালত অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য ইহুদিবাদী ইসরাইলকে নির্দেশ দিয়েছে। দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলার রুলিংয়ে আদালত এই নির্দেশ দিল।

ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন, গণহত্যা এবং মানবতা-বিরোধী অপরাধের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ডিসেম্বরে এই মামলা দায়ের করে। মামলার রুলিংয়ে আদালত ইসরাইলকে অবশ্যই গণহত্যা প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে বলে নির্দেশ দিয়েছে তবে যুদ্ধ বন্ধ করার কথা বলেনি।

এদিকে, আদালতের এই রুলিংয়ের পর হামাসের অন্যতম মুখপাত্র সামি আবু জহুরি একে গুরুত্বপূর্ণ ঘটনা বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, আদালতের এই রুলিংয়ের কারণে ইহুদিবাদী ইসরাইল আরো বেশি এক ঘরে হয়ে পড়বে এবং তারা যে অপরাধযজ্ঞ চালিয়েছে তা উন্মোচিত হবে। বার্তা সংস্থা রয়টার্সকে জুহরি বলেন, আদালত যে সিদ্ধান্ত দিয়েছে তা বাস্তবায়নের জন্য দখলদারকে এখন বাধ্য করতে হবে।

দক্ষিণ আফ্রিকা এই মামলা দায়ের করলে ইসরাইল মামলা ঠেকানোর জন্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক চেষ্টা করেছে। এছাড়া, তারা গণহত্যার অভিযোগ অস্বীকার করে। মামলার রুলিংয়ে আদালত বলেছে, তারা দক্ষিণ আফ্রিকার আর্জির সাথে একমত এবং এই মামলা করার এখতিয়ার তাদের রয়েছে। আদালত আরো বলেছে, দক্ষিণ আফ্রিকা যে অভিযোগ করেছে, গণহত্যা কনভেনশন অনুযায়ী তার অনেক কিছুই গাজায় ঘটছে। কিন্তু আদালত দক্ষিণ আফ্রিকার অভিযোগের সাথে একমত হয়ে ইসরাইলকে সরাসরি গণহত্যা বন্ধের নির্দেশ দেয়নি।

গত ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইল গাজায় বর্বর আগ্রাসন ও গণহত্যা শুরু করে। ইসরাইলের আগ্রাসনে এ পর্যন্ত ২৬ হাজার ৮৩ জন ফিলিস্তিনি শহীদ এবং ৬৪ হাজার ৪৮৭ জন মারাত্মকভাবে আহত হয়েছেন। এছাড়া বহু মানুষ নিখোঁজ রয়েছেন যাদের ব্যাপারে ধারণা করা হচ্ছে- ধ্বসে পড়া বিভিন্ন ভবনের নিচেই তারা চাপা পড়ে মারা গেছেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page