April 11, 2026, 9:27 am
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

গাজায় চলছে মৃত্যুর মিছিল  ; হাসপাতালের পর আবাসিক ভবনে ইসরাইলি হামলায় বহু হতাহত ; পশ্চিম তীরে বাইডেনের সফরের বিরুদ্ধে বিক্ষোভের ডাক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজার হাসপাতালে হামলার পর আবাসিক ভবনে দখলদার ইসরাইলি সেনাদের হামলায় আরো বহু সংখ্যক ফিলিস্তিনি শহীদ হয়েছে।

আজ ১৮ সঅক্টোবর ফিলিস্তিনের আল-ইয়াওমের খবরে বলা হয়েছে, গাজার পশ্চিমে ইসরাইলি সেনারা একটি আবাসিক ভবনে ভয়াবহ হামলা চালায় এবং এতে কমপক্ষে ৩০ জন হতাহত হয়েছে। এছাড়া, ইসরাইলি সেনারা দক্ষিণ গাজার ‘বনি সুহেইলা’তে অপর এক হামলা চালিয়ে কমপক্ষে ১২ ফিলিস্তিনিকে শহীদ করেছে।

এদিকে, ফিলিস্তিনের বিভিন্ন সংগঠন এক যৌথ বিবৃতিতে, পশ্চিম তীরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সফরের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে, ফিলিস্তিনি শিশুদের অন্যত্র স্থানান্তরে বাধা দিতে কয়েকটি আরব দেশের ভূমিকার কথা উল্লেখ করে, গাজায় নারী ও শিশু হত্যা রোধে পদক্ষেপ নিতে আরব দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।

ইসরাইলিরা সামরিক হামলার ১২তম দিনে গতকাল গাজার আল-আহলি বাপটিস্ট হাসপাতালে  নৃশংস বোমা হামলা চালিয়ে বহু নিরীহ মানুষকে হত্যা করেছে যেখানে আহতরা ছাড়াও বহু সাধারণ মানুষ এসে আশ্রয় নিয়েছিল। ইসরাইল এমন সময় এ নৃশংস হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে যখন আমেরিকা, ব্রিটেন ও জার্মানির মতো পশ্চিমা দেশগুলো সর্বশক্তি দিয়ে ইসরাইলকে সমর্থন যুগিয়ে যাচ্ছে।

গাজার হাসপাতালে ইসরাইলের বোমা হামলায় এক হাজারেরও বেশি ফিলিস্তিনি হতাহত হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page