November 8, 2026, 6:32 pm
শিরোনামঃ
মাগুরায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত মাগুরায় জাতীয় সমবায় দিবস ও পণ্য প্রদর্শনী মেলা অনুষ্ঠিত যশোর ডিসি কার্যালয়ের সামনে বিয়ের সাজে ১৬ বছরের কিশোরী ; ২ জন আটক যশোরের শার্শায় এ্যালকোহল পানে যুবকের মৃত্যু এনজিওর সঙ্গে টিকতে সমবায়ের আমূল পরিবর্তন ও আইন পর্যালোচনা জরুরি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দেশে ফেরানোর ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টা মাথায় রাখতে হবে : আইনমন্ত্রী ৩৫ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার : খাদ্যমন্ত্রী প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট : ইসি সচিব চট্টগ্রামে রেস্টুরেন্টে খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ; মহাসড়ক অবরোধ জয়পুরহাটের ডিসিকে অপসারণে জেলা ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
এইমাত্রপাওয়াঃ

গাজায় পরবর্তী পদক্ষেপের ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ইসরাইল  : জেরুজালেম পোস্টের খবর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল কী ধরনের পদক্ষেপ নেবে তা নিয়ে সামরিক বাহিনী ও বেসামরিক নেতৃত্ব সিদ্ধান্তহীনতায় ভুগছে। শীর্ষ কর্মকর্তাদের মধ্যে এই নিয়ে বিতর্ক দেখা দিয়েছে এবং এক রকমের অচল অবস্থা সৃষ্টি হয়েছে।

সামরিক ও বেসামরিক নেতৃত্বের একাংশ দক্ষিণ গাজায় স্থলে অভিযান চালানোর পক্ষে আবার আরেকটি পক্ষ বন্দী বিনিময় করার জন্য অন্তর্বর্তীকালীন চুক্তিতে পৌঁছানোর পক্ষে অবস্থান নিয়েছে। কয়েকটি সূত্রের বরাত দিয়ে ইসরাইলের প্রভাবশালী ইংরেজি দৈনিক জেরুজালেম পোস্ট এ খবর দিয়েছে।

গাজা নিয়ে যে বিষয়গুলো আলোচনা করা হচ্ছে তার মধ্যে রয়েছে দক্ষিণ গজায় সামরিক আগ্রাসন বিস্তার করা হবে কিনা। এর পাশাপাশি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে থাকা বন্দীদের মধ্যে অন্তত কয়েকজন ইসরাইলিকে মুক্তির বিনিময়ে সাময়িক যুদ্ধ বিরতির বিষয় নিয়ে বিতর্ক চলছে। ইসরাইলি বন্দি মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়ার প্রশ্ন রয়েছে।

জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, ইসরাইল এবং হামাসের মধ্যে বন্দী বিনিময় চুক্তির সম্ভাবনা রয়েছে যার প্রেক্ষাপটে দক্ষিণ গাজায় ইসরাইলের অভিযান শুরু করতে দেরি হচ্ছে। এর আগে ইসরাইলের সামরিক এবং বেসামরিক নেতৃত্ব গাজা থেকে হামাসকে নির্মূল এবং ইসরাইলি বন্দীদের মুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করে।

জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, ইসরাইলি সেনারা আগ্রাসন অব্যাহত রাখার পক্ষে মত দিয়েছে। তবে, বিরোধীদলীয় নেতাসহ ইয়াইর লাপিদসহ বেশিরভাগ ইসরাইলি যুদ্ধবিরতি ও বন্দী বিনিময়ের পক্ষে অবস্থান নিয়েছেন। একইসাথে তারা যুদ্ধবাজ নেতানিয়াহুর পদত্যাগ দাবি করছেন।

 

আজকের বাংলা তারিখ

  • ৯ই নভেম্বর, ২০২৬
  • ২৪শে কার্তিক, ১৪৩৩
  • ২৮শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page