October 15, 2026, 4:33 pm
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

গাজায় পুনরায় যুদ্ধ শুরু হওয়াকে স্বাগত জানিয়েছে রক্তপিপাষু ইহুদিবাদী জল্লাদরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের পাশবিক হামলা পুনরায় শুরু করাকে স্বাগত জানিয়েছে রক্তপিপাষু দুই কট্টর ইসরাইলি কর্মকর্তা।

ইসরাইলি সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগাভির এবং ইসরাইলি সরকারের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ গাজায় ইসরাইলি সরকারের নতুন করে নৃশংস হামলাকে স্বাগত জানিয়েছেন এবং এটিকে একটি নৈতিক ও সঠিক পদক্ষেপ বলে অভিহিত করেছেন। পার্সটুডে অনুসারে,বেন-গাভির মঙ্গলবার বলেছেন যে তিনি গাজায় ইসরাইলের ব্যাপক আক্রমণে ফিরে আসাকে স্বাগত জানান।

একই সময়ে, ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচও বলেছেন: “গাজা অভিযান এখন পর্যন্ত যা ঘটেছে তার থেকে আলাদা দেখাচ্ছে, এবং বিজয় অর্জনের জন্য আমাদের অবশ্যই শক্তির সাথে আমাদের কাজ পুনরায় শুরু করতে হবে।”

কয়েক ঘন্টা আগে, ইসরায়েলি চ্যানেল ১২ টেলিভিশন জানিয়েছে যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই সপ্তাহে ইসরায়েলি অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গিভারকে মন্ত্রিসভায় পুনর্বহাল করতে চান।

নেটওয়ার্কটি জানিয়েছে যে গতকাল বেন গাভিরের সাথে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং নেতানিয়াহু এই সপ্তাহে তাকে মন্ত্রিসভায় ফিরিয়ে আনতে ইচ্ছুক।

গাজায় ইসরাইলি বিমান হামলার প্রসঙ্গে জাতিসংঘে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন জোর দিয়ে বলেছেন যে যুদ্ধে ফিরে যাওয়া জরুরি এবং গাজায় শান্তি প্রতিষ্ঠিত হবে না।

জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত গাজা যুদ্ধের বিষয়ে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের সিদ্ধান্তের কথা উল্লেখ করে জোর দিয়ে বলেন: “জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যদি প্রতিদিন বৈঠক করে তবুও আমরা সকল বন্দীকে মুক্তি না দেওয়া এবং তাদের বাড়িতে না আনা পর্যন্ত লড়াই বন্ধ করব না!”

অন্যদিকে সেনাবাহিনীর প্রাক্তন ডেপুটি চিফ অফ স্টাফ এবং ইহুদিবাদী সরকারের বিরোধী দলের অন্যতম নেতা ইয়ার গোলান প্রধানমন্ত্রী বেনিয়ামনি নেতানিয়াহুর উপর আক্রমণ করে বলেছেন যে নেতানিয়াহু তার নিজের বেঁচে থাকার জন্য বন্দি এবং ইহুদিবাদী সৈন্যদেরকে খেলার তাস হিসেবে ব্যবহার করছেন। দুর্নীতিগ্রস্ত ও বিপজ্জনক নেতানিয়াহুর হাত থেকে সরকারকে বাঁচাতে অধিকৃত অঞ্চলগুলোতে ব্যাপক বিক্ষোভ করা উচিত।

 

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page