October 1, 2026, 8:55 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

গাজায় ফিলিস্তিনি জনগণের জন্য ত্রাণ পাঠানো রাশিয়ার পবিত্র দায়িত্ব : পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে আগ্রাসন চালিয়েছে এবং গাজার মানুষের জন্য যে দুর্ভোগ চাপিয়ে দিয়েছে তাতে তাদের জন্য মানবিক ত্রাণ পাঠানো রাশিয়ার পবিত্র দায়িত্ব।

ভিডিও লিঙ্কের মাধ্যমে রাশিয়ার মন্ত্রিসভার বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে প্রেসিডেন্ট পুতিন গতকাল (বুধবার) একথা বলেন।

তিনি বলেন, “এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানবিক, মহৎ মিশন। চলমান যুদ্ধে ক্ষতিগ্রস্ত লোকজনকে সাহায্য করতে হবে।” তিনি বলেন, গাজার বেসামরিক লোকজনের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য জরুরি ত্রাণ সামগ্রী পাঠানোর বিষয়ে মস্কোর নৈতিক দায়িত্ব রয়েছে।

এর একদিন আগে ব্রিকস নেতাদের সঙ্গে শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট পুতিন বলেন, ফিলিস্তিনি শিশুদের অ্যানেসথেশিয়া ছাড়াই অস্ত্রোপচার করা হচ্ছে- এমন ভিডিও দেখে তিনি মর্মাহত হয়েছেন।

ব্রিকস অনলাইন শীর্ষ সম্মেলনে পুতিন আরো বলেন, গাজার হাজারো মানুষের মৃত্যু, বেসামরিক জনগণের ব্যাপকভাবে উদ্বাস্তু হওয়া এবং সেখানে যে মানবিক বিপর্যয় শুরু হয়েছে তা গভীর উদ্বেগের কারণ। পুতিন বলেন, “যখন আপনি দেখবেন অ্যানেসথেশিয়া ছাড়া কোনো শিশুর অপারেশন করা হচ্ছে তখন তা অবশ্যই বিশেষ অনুভূতি জাগাবে।”

চলতি মাসের শুরুর দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও ইসরাইলকে নিয়মিতভাবে গাজার হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করার জন্য অভিযুক্ত করেছে। আন্তর্জাতিক সংস্থাটি আরো বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় শিশুদের মৃত্যু নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page