September 8, 2026, 2:04 am
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানানোয় ব্রিটিশ মন্ত্রীর সহযোগীকে বরখাস্ত করলেন ঋষি সুনাক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় “স্থায়ী” যুদ্ধবিরতির আহ্বান জানানোর কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক একজন মন্ত্রীর সহকারীকে বরখাস্ত করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, ওই কর্মকর্তা মন্ত্রিসভার “সম্মিলিত দায়বদ্ধতার” নিয়ম লঙ্ঘন করেছেন।

গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধের জন্য আহ্বান জানানো নিষিদ্ধ করেছে লন্ডন। তারা শুধুমাত্র গাজা উপত্যকা পর্যন্ত সাহায্য পৌঁছানোর সুযোগ দিতে সীমিত সময়ের জন্য যুদ্ধ বিরামের প্রস্তাব করেছে।

ব্রিটিশ পার্লামেন্টের রক্ষণশীল দলের সদস্য পল ব্রিস্টো গতকাল (সোমবার) প্রধানমন্ত্রী ঋষি সুনাককে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতিতে রাজি হওয়ার জন্য ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চাপ সৃষ্টি করতে একটি চিঠি লিখেছেন। এরপর পল ব্রিস্টোকে পদত্যাগের জন্য বলা হয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেন, ওই কর্মকর্তার চিঠি সরকারের ‘সম্মিলিত দায়বদ্ধতা’র সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

পল ব্রিস্টো লেখা দুই পৃষ্ঠার চিঠিতে তিনি প্রধানমন্ত্রী সুনাককে উদ্দেশ করে বলেন, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি হলে মানুষের জীবন বাঁচানো যাবে এবং সেখানে মানবিক ত্রাণ পাঠানো যাবে যা এই মুহূর্তে খুব বেশি জরুরি।

গত ৭ অক্টোবর গাজার প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের ভেতরে অভিযান চালানোর পর থেকে দখলদার বাহিনী নির্বিচারে গাজার বেসামরিক ও নিরপরাধ লোকজনের ওপর গণহত্যা চালিয়ে আসছে। ইসরাইলের এই বর্বরতার প্রতি প্রকাশ্য সমর্থন দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page