April 11, 2026, 4:37 am
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

গাজায় যুদ্ধ বিরতির দাবিতে আবারও নিউ ইয়র্কে বিক্ষোভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ফের যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন নিউইয়র্কের বিক্ষোভকারীরা। স্থানীয় সময় সোমবার (৬ নভেম্বর) স্ট্যাচু অফ লিবার্টির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করে কয়েক’শ বিক্ষোভকারী। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান খবরটি জানিয়েছে।

ইহুদি ভয়েস ফর পিস-নিউ ইয়র্ক সিটির প্রায় অর্ধশত সদস্য যুদ্ধ বিরতির পক্ষে পতাকা হাতে নিয়ে, গান গেয়ে সমর্থন জানিয়েছেন। সংগঠনটির একজন মুখপাত্র খবরটি জানিয়েছে।

বিক্ষোভে খ্যাতনামা মার্কিন আলোকচিত্রী ন্যান গোল্ডিনসহ, শিল্পী, কর্মীরা উপস্থিত ছিলেন। ন্যান গোল্ডিন বলেন, যতক্ষণ গাজার জনগণ চিৎকার করছে, ততক্ষণ আমাদেরও যুদ্ধ বিরতির পক্ষে জোরে চিৎকার করতে হবে। তাতে যে কেউ আমাদের চুপ করানোর চেষ্টা করলেও।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় গাজায় নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে বলে ঘোষণা দেওয়ার পর এর প্রতিবাদে নামেন নিউ ইয়র্কের বিক্ষোভকারীরা। এর আগে শনিবার, কয়েক হাজার মানুষ ওয়াশিংটন ডিসিতে যুদ্ধ বিরতির প্রতিবাদে পথে নামে। সেই সাথে ওইদিন  নিউইয়র্ক, সিয়াটল এবং অন্যান্য কয়েকটি শহরে বিক্ষোভ মিছিল করে বিক্ষোভকারীরা।

এদিকে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের জাতীয় নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ বলেছেন, দ্বন্দ্বের সময় ইসরায়েলের প্রতি জো বাইডেনের একপক্ষ সমর্থন আগামী বছরের নির্বাচনে প্রভাব ফেলতে পারে। তিনি বলেন, বাইডেনের দল যে ভাষা বোঝে তা হলো ভোটের ভাষা। আমাদের কথা হলো, যুদ্ধবিরতি না হলে কোনো ভোটও হবে না। মিশিগান, অ্যারিজোনা, জর্জিায়া, নেভাদা, উইসকনসিন , পেনসেলভেনিয়া কোথাও কোন ভোট হবে না। তিনি আরও বলেন, হোয়াইট হাউজে থাকার জন্য নিশ্চয়  এই স্টেটগুলো গুরুত্বপূর্ণ।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page