October 1, 2026, 4:34 pm
শিরোনামঃ
২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার ; অভিযানকে ‘নরকে ব্যয়বহুল অভিযান’ বললেন ট্রাম্প পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে ২২ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা ‌‘যুদ্ধাপরাধ’ : জাতিসংঘ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলা যুদ্ধাপরাধ বলে বিবেচিত হতে পারে। গাজার ওই শরণার্থী শিবিরটি শহরের একটি জনবহুল এলাকায় অবস্থিত। গত মঙ্গলবার সেখানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

সেখানে বুধবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, ওই শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে ১৯৫ জন নিহত হয়েছে। এছাড়া আরও শতাধিক মানুষ নিখোঁজ হয়েছে বলেও জানানো হয়। ইসরায়েলের দফায় দফায় হামলায় প্রায় ৭৭৭ জন আহত হয়েছে।

গাজার সবচেয়ে বড় এই শরণার্থী শিবিরে হামলার ঘটনার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। কর্মকর্তারা জানিয়েছেন, তারা এই হামলায় হতবাক হয়েছেন। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক জানিয়েছেন, গাজায় ক্রমবর্ধমান সহিংসতার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন অ্যান্তনিও গুতেরেস।

তিনি বলেন, জনবহুল শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলায় নিহত ফিলিস্তিনিদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আবাসিক এলাকাগুলোতেও হামলা চালানো হচ্ছে।

গত ২৪ ঘণ্টারও কম সময়ে জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি আগ্রাসনে আরও প্রায় ২০০ মানুষ নিহত হয়েছে। গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, ওই শরণার্থী শিবিরে দুই দফা হামলায় এখন পর্যন্ত এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। ইসরায়েল দাবি করেছে যে, তারা হামাসের টার্গেট লক্ষ্য করে হামলা চালিয়েছে।

গত ৭ অক্টোবর দখলদার ইসরায়েলের ওপর হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর জবাবে পাল্টা হামলা চালায় ইসরায়েল। গত কয়েক সপ্তাহ ধরেই ইসরায়েল গাজার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে।

ইসরায়েলি ডিফেন্স ফোর্সও (আইডিএফ) এর আগে নিশ্চিত করেছে যে, তারা গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া এলাকায় হামলা চালিয়েছে। ওই হামলায় হামাসের এক শীর্ষ কমান্ডারকে হত্যা করা হয়েছে এবং হামাসের মাটির নিচে থাকা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আইডিএফ দাবি করেছে।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page