October 26, 2026, 6:40 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে টোকিওতে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবপাচার প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন : রেলমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জুলাইয়ে ‘কোটা’ ছাত্র আন্দোলনের পক্ষে ছিল : আইনজীবী নারায়ণগঞ্জে স্ট্যান্ড দখল নিয়ে অটোরিকশাচালকদের দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত রংপুরে শিক্ষকের ছেলেকে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যার অভিযোগ সৌদি-তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান নোবেল না পাওয়ায় ক্ষুব্ধ, নরওয়েকে ‘জঘন্য দেশ’ বলে আখ্যা ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

গাজায় স্থল হামলা শুরু করতে ভয় পাচ্ছে দখলদার ইসরাইল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গত রোববারই গাজা উপত্যকায় স্থল হামলা শুরুর কথা জানিয়েছিল দখলদার ইসরাইল। কিন্তু আজ (মঙ্গলবার) পর্যন্ত গাজায় ইসরাইলের স্থল অভিযান শুরু হয়নি। এর কারণ কী?

গাজা যুদ্ধের সপ্তম দিন অর্থাৎ গত শুক্রবার দখলদার ইসরাইল এক ঘোষণায় জানায়, উত্তর গাজার বাসিন্দাদেরকে ২৪ ঘণ্টার মধ্যে এলাকা ছেড়ে চলে যেতে হবে। ২৪ ঘণ্টা পরই স্থল হামলা শুরু করা হবে। ইসরাইলের তিন জন পদস্থ কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে ইসরাইল গাজা উপত্যকায় স্থল হামলা স্থগিত রেখেছে। আসলে এটা কোনো কারণ নয়।

কোনো কোনো সূত্র দাবি করছে, স্থল হামলা স্থগিত রাখার আরেকটা কারণ হলো গাজায় এখনও অনেক বিদেশি নাগরিক রয়েছে। আমেরিকা রাফাহ ক্রসিং পয়েন্ট দিয়ে এসব বিদেশি নাগরিককে গাজা থেকে বের করে নেয়ার চেষ্টার করছে। অবশ্য এটাও কোনো কারণ নয়।

মূল কারণ হলো- গাজায় স্থল হামলার সম্ভাব্য পরিণতি। ইসরাইলি বাহিনী এটা ভালো করেই জানে, হামাস নিয়ন্ত্রিত গাজায় একবার ঢুকলে সেখান থেকে জ্যান্ত বের হয়ে আসা তাদের জন্য কঠিন হবে। তারা জানে, গাজায় স্থল যুদ্ধের চূড়ান্ত ফলাফলটা যার পক্ষেই যাক না কেন, লড়াইটা নিশ্চিতভাবে দীর্ঘস্থায়ী হবে।

গাজায় হামাসসহ প্রতিরোধ সংগ্রামীদের রয়েছে বিশাল টানেল বা সুড়ঙ্গ নেটওয়ার্ক এবং চোরাগোপ্তা হামলার বহু কেন্দ্র। দখলদার ইসরাইলের গুপ্তচর নেটওয়ার্ক হামাসের এই নেটওয়ার্ক সম্পর্কে পুরোপুরি অন্ধকারে। এবারের আল-আকসা তুফান অভিযান সম্পর্কে ইসরাইলি গুপ্তচরেরা আগে থেকে কিছুই আঁচ করতে পারেনি। এর ফলে ইসরাইলি বাহিনী তাদের গুপ্তচরদের ওপর কোনোভাবেই আস্থা রাখতে পারছে না।

এ অবস্থায় বিশাল বিশাল ট্যাংক ও সাজোয়া যানের বহর নিয়ে গাজায় ঢোকার পর তারা হামাসের নানা ফাঁদে আটকে পড়তে পারে বলে আশঙ্কা করছে দখলদার ইসরাইল ও তাদের মিত্র দেশগুলো।

এছাড়া, গাজায় বড় ধরণের স্থল যুদ্ধ শুরু হলে পশ্চিম তীর ও লেবানন সীমান্ত দিয়ে প্রতিরোধ সংগ্রামীরা দখলদার ইসরাইলের ভেতরে ঢুকে অভিযান শুরু করতে পারে। এমনটি হলে কয়েকটি ফ্রন্টে একসঙ্গে যুদ্ধ চালানো ইসরাইলের জন্য কঠিন হয়ে পড়বে।

ইসরাইলের জন্য গাজায় স্থল হামলার অভিজ্ঞতা বরাবরই খারাপ। ২০০৮ ও ২০১৪ সালে স্থল ও নৌ পথে গাজায় ঢুকতে গিয়ে তারা ফিলিস্তিনিদের নানা ফাঁদে পড়ে নাস্তানাবুদ হয়। বহু আগ্রাসী সেনার প্রাণহানি ঘটে। চরম পরিণতির আশঙ্কার কারণেই এখন পর্যন্ত স্থগিত রয়েছে ইসরাইলি স্থল হামলা।

তবে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের পরিচালিত আল-আকসা তুফান অভিযানের মাধ্যমে ইসরাইলের দর্প যেভাবে চূর্ণ হয়েছে, সেই গ্লানি মোছার জন্য অনেক বড় কিছু করে বিশ্বকে দেখিয়ে দেওয়ার পরিকল্পনা ইসরাইলের রয়েছে। কারণ তারাও জানে, গাজায় লাখো সাধারণ মানুষকে হত্যা করে রক্তের বন্যা বইয়ে দিলেও তাদের সেই গ্লানি মুছে যাবে না, সবাই জানে নারী ও শিশুসহ বেসামরিক মানুষ হত্যায় বীরত্ব নেই, এটা কেবলি কাপুরুষতা। এ কারণে দখলদার ইসরাইলি বাহিনী শেষ পর্যন্ত গাজায় বড় ধরণের স্থল হামলা শুরু করতেও পারে, তবে তা তাদের পরাজয়ের গ্লানি মোচনের চেয়ে গ্লানি আরও বাড়িয়ে তুলবে বলে সামরিক বিশ্লেষকদের ধারণা।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে অক্টোবর, ২০২৬
  • ১১ই কার্তিক, ১৪৩৩
  • ১৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page