November 8, 2026, 7:29 am
শিরোনামঃ
দেশের সব গ্রাম ও ইউনিয়ন নিরাপদ রাখতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণহত্যা চালানো দলের ফিরে আসার কোনো সুযোগ নেই : ধর্ম প্রতিমন্ত্রী শিক্ষানবিশ চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্র নির্মূলে পাহাড়ে ফের যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান সিলেটে বাসার বাথরুম থেকে প্রবাসীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ইসরায়েলে সরকার গঠনের সিদ্ধান্ত নিচ্ছে প্রেসিডেন্ট হারজোগ ইরানে যুক্তরাষ্ট্র ‘দখলদার হতে পারে’: ট্রাম্প ইরান যুদ্ধে ফেঁসে গেছে যুক্তরাষ্ট্র, সংঘাত শুরু করাই উচিত হয়নি : আবদুল এল-সায়েদ যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন ; স্বামীর থানায় আত্মসমর্পন আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

গাজায় ৩ ইসরায়েলি সহযোগীর মৃত্যুদণ্ড কার্যকর করলো হামাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধে দখলদার ইসরায়েলকে সহযোগিতা করার জন্য গাজায় তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ফিলিস্তিনের স্বধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) স্থানীয় সংবাদমাধ্যম ‘গাজা নাউ’ মৃত্যুদণ্ড কার্যকরের একটি ভিডিও প্রকাশ করেছে। খবর টাইমস অব ইসরায়েলের।

ভিডিওটিতে দেখা গেছে, হামাসের কয়েক ডজন যোদ্ধা, যাদের অনেকের গায়ে পোশাক ছিল, তারা মাটিতে শুয়ে থাকা তিনজনকে লক্ষ্য করে গুলি ছুড়ছেন। এই তিনজনই ফিলিস্তিনি নাগরিক। কিন্তু গত ১৫ মাস গাজায় ইসরায়েলি বাহিনী যে বর্বরতা চালিয়েছে, এতে সহযোগিতা করেছেন তারা।

ভিডিওটির শিরোনামে লেখা হয়, ইহুদিবাদী দখলদারদের এজেন্টদের শাস্তি দেয়ার মুহূর্ত। যারা আমাদের কয়েক হাজার ফিলিস্তিনিদের হত্যা করেছে।

এদিকে ইসরায়েলের সঙ্গে যারা কাজ করে বা কোনো ধরনের সহযোগিতা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে থাকে হামাস। এর সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। আর এসব দোষীদের দণ্ড প্রকাশ্যে গুলি করার মাধ্যমে কার্যকর করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে এমন অসংখ্য ইসরায়েলি সহযোগীদের গুলি করে দণ্ড কার্যকর করা হয়েছে।

গত ররিবার (১৯ জানুয়ারি) ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। এরপর আবারো প্রকাশ্যে আসা শুরু করে হামাসের যোদ্ধারা। এমনকি যদ্ধবিরতির পরপরই হামাস সরকারের পুলিশ সদস্যদের পোশাক পরা অবস্থায় গাজার বিভিন্ন সড়কে দেখা যায়। সেখানে ট্রাফিক থেকে শুরু করে আইনশৃঙ্খলা সবকিছু নিয়ন্ত্রণ করা শুরু করেন তারা।

আজকের বাংলা তারিখ

  • ৮ই নভেম্বর, ২০২৬
  • ২৪শে কার্তিক, ১৪৩৩
  • ২৭শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page