October 17, 2026, 8:21 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

গাজায় ৫ সাংবাদিককে হত্যা করল বর্বর ইসরাইলী বাহিনী ; আহত আরও বেশ কয়েক জন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলের আল-আওদা হাসপাতালের সামনে পাঁচজন সাংবাদিককে শহীদ করেছে ইহুদিবাদী ইসরাইল। আজ (বৃহস্পতিবার) সকালের এই হামলায় পাঁচ সাংবাদিকের পাশাপাশি আরো কয়েক ব্যক্তি হতাহত হয়েছেন।

ইরানের প্রেস টিভি জানিয়েছে, আল-কুদস আল-ইয়ায়ুম টেলিভিশন চ্যানেলে কাজ করা এই পাঁচ সাংবাদিককে নিয়ে একটি গাড়ি আল-আওদা হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার সময় তার ওপরে যুদ্ধবিমান থেকে হামলা চালায় দখলদার বাহিনী।

সাংবাদিকদের বহনকারী গাড়িতে টেলিভিশনের ব্র্যান্ডিং থাকা সত্বেও তাতে হামলা চালায় ইসরাইল। আল-আওদা হাসপাতাল এবং নুসাইরাত শরণার্থী শিবিরের পরিস্থিতি নিয়ে রিপোর্ট করার জন্য এসব সাংবাদিক কাজ করছিলেন।

এর আগে আজ সকালে ইহুদিবাদী ইসরাইল গাজা শহরের আল-যাইতুন এলাকায় বিমান হামলা চালিয়ে অন্তত ৫ ফিলিস্তিনিকে শহীদ করে। ওই হামলায় আরো ৩০ জন আহত হন। বিধ্বস্ত ভবনের নিচেই অনেকে চাপা পড়ার কারণে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, গাজার শেখ রাদোয়ান এলাকার একটি আবাসিক ভবনে ইহুদিবাদী ইসরাইলের আরেক হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল ১৪ মাসের বেশি সময় ধরে লাগাতার বর্বরতা চালিয়ে গেলেও আন্তর্জাতিক সম্প্রদায় মূলত নীরব রয়েছে। এই সুযোগে ইসরাইল তার বর্বরতা অব্যাহত রেখেছে এবং এক্ষেত্রে সমস্ত সীমা লঙ্ঘন করেছে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page