September 29, 2026, 12:43 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

গাজার আল-শিফা হাসপাতালে ইসরায়েলির হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় আল-শিফা মেডিকেল হাসপাতাল এবং জর্ডানিয়ান ফিল্ড হাসপাতালের মতো বেসামরিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে ইসরায়েলি সা¤প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইসরায়েলি দখলদার বাহিনী দ্বারা অবরুদ্ধ গাজা উপত্যকায় মর্মান্তিক ঘটনার জন্য বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। বেসামরিক নাগরিক ও বেসামরিক প্রতিষ্ঠানকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করায় তীব্র নিন্দা জানায় বাংলাদেশ।

বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিরীহ শিশু ও নারীদের ক্রমবর্ধমান মৃত্যু ও হতাহতের ঘটনা ঘটছে। ইচ্ছাকৃতভাবে হাসপাতাল এবং চিকিৎসা কর্মীদের টার্গেট করে হামলা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। ফিল্ড হাসপাতালে হামলা এবং এর ফলে চিকিৎসা কর্মীদের আহত হওয়ার ঘটনা আন্তর্জাতিক মানবিক আইন ও চুক্তির প্রতি ইসরায়েলের সম্পূর্ণ অবজ্ঞা ও অবহেলা।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, বাংলাদেশ এ ধরনের অমানবিক কর্মকাÐ প্রত্যাখ্যান করে। ফিলিস্তিনে এই নির্বোধ ও বর্বোরোচিত রক্তপাত বন্ধে আন্তর্জাতিক স¤প্রদায় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সম্মিলিত প্রচেষ্টায় সম্পৃক্ত হতে জোরালো আহ্বান থাকছে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page