March 17, 2026, 2:47 am
শিরোনামঃ
জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য : প্রধানমন্ত্রী খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে ; সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না : তথ্যমন্ত্রী আইসিটি খাতে দশ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী শিল্প খাতে ভারত ও চীনের বিনিয়োগ বাড়ানোর চিন্তা করছে সরকার : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা গোপালগঞ্জে নিখোঁজের ৩ মাস পর পুকুরে মিললো যুবকের গলিত মরদেহ ইরানের সঙ্গে আলোচনা চলছে : ট্রাম্প আমার যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের ন্যাটোর সঙ্গে সম্পর্ক নেই : জার্মান সরকার মিত্ররা হরমুজ প্রণালী খুলতে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ খুবই খারাপ : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

গাজার আশ-শিফা হাসপাতালের দেয়াল ভাঙল ইসরাইল ; বোমা হামলায় আরও ২ মসজিদ ধ্বংস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর পাশবিক বোমা হামলা অব্যাহত রয়েছে। একইসঙ্গে তাদের স্থল অভিযানও চলছে। আশ শিফা বা আশ শেফা হাসপাতালে এখনও অবস্থান করছে দখলদার বাহিনী।

হাসপাতালের ভেতরে ট্যাংক ও বুলডোজার নিয়ে গেছে তারা। এরিমধ্যে হাসপাতালের একটি ওয়াল ভেঙে ফেলা হয়েছে। ডাক্তার ও রোগীদের জোরপূর্বক জিজ্ঞাসাবাদ করছে ইসরাইলি সেনারা। মঙ্গলবার মধ্যরাতে হাসপাতালটিতে ঢুকে অভিযান শুরু করে দখলদার বাহিনী।

হাসপাতালটির ভেতরে রোগী, স্বাস্থ্যকর্মী এবং বেসামরিক নাগরিক মিলিয়ে কয়েক হাজার মানুষ আটকে পড়েছে। কেউ বের হলেই তাদেরকে গুলি করা হচ্ছে। আশ শিফা হাসপাতালের নিচে হামাসের কমান্ড সেন্টার রয়েছে বলে ইসরাইল এতদিন যে দাবি করছিল তা মিথ্যা প্রমাণিত হয়েছে।

হাসপাতালে কোনো কিছুর অস্তিত্ব পায়নি তারা।  সেখানে অস্ত্র পাওয়া গেছে বলে ইসরাইল যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করেছে গাজায় ক্ষমতাসীন দল হামাস। তারা বলেছে, এটা ইসরাইলের সাজানো নাটক। হামাস এর আগেও বলেছে, জাতিসংঘের নিরপেক্ষ প্রতিনিধি দল এসে এখানে তদন্ত চালিয়ে যেতে পারে। এখানে সামরিক কোনো তৎপরতা নেই।

এদিকে, গাজার মসজিদগুলোর ওপর হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। নতুনকরে আরও দু’টি মসজিদ বোমা মেরে ধ্বংস করে দিয়েছে ধর্ম ও মানবতার শত্রু ইসরাইল। গাজায় দখলদার ইসরাইলের বিমান হামলায় এ পর্যন্ত ৭৪টি মসজিদ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এছাড়া আরও ১৬২টি মসজিদ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। মসজিদের বাইরে অন্যান্য ধর্মের পবিত্র স্থানেও হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। এ পর্যন্ত তিনটি গির্জা ধ্বংস করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page