October 1, 2026, 1:36 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

গাজার ক্ষমতা এখনও হামাসের হাতে : ইসরাইলি মিডিয়ার স্বীকারোক্তি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইহুদিবাদী ইসরাইলি গণমাধ্যমগুলো স্বীকার করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস দুর্বল হয় নি। গাজার ক্ষমতা এখনও তাদেরই হাতে।

ইহুদিবাদী গণমাধ্যমগুলো এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরাইলি সেনারা এখন পর্যন্ত হামাসের কোনো ক্ষতি করতে পারে নি। হামাস এখনও গাজা উপত্যকার নিয়ন্ত্রণ হারায় নি বলে ইসরাইলি মিডিয়া স্বীকার করেছে।

ইহুদিবাদী যুদ্ধমন্ত্রী গালান্ত সম্প্রতি দাবি করেছিল হামাসের পতন ঘটতে যাচ্ছে। ওই দাবির প্রতিক্রিয়ায় ফিলিস্তিন বিষয়ক বিশেষজ্ঞ অলিভার লিভি ইহুদিবাদী চ্যানেল ‘কান’-এ বলেছেন: হামাসের মূল শক্তি এখনও দুর্বল হয় নি।

ইহুদিবাদী মিডিয়াও স্বীকার করেছে: আল-আকসা তুফান অভিযান শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা এখন পর্যন্ত ইহুদিবাদী বসতিগুলোতে যথারীতি রকেট এবং মর্টার হামলা চালিয়েই যাচ্ছে।

ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী গত ৭ অক্টোবর স্থল, আকাশ এবং সমুদ্রপথে ইসরাইলি ভূখণ্ডে অনুপ্রবেশ করে নজিরবিহীন অভিযান চালায়। আল-আকসা তুফান নামের ওই অভিযানে বহু ইসরাইলি সেনা হতাহত হয় এবং শত শত ইসরাইলিকে যুদ্ধবন্দী হিসেবে গাজা উপত্যকায় নিয়ে যায়।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page