October 24, 2026, 5:24 am
শিরোনামঃ
ড. মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি বিএনপির তিন জ্যেষ্ঠ নেতা ও মন্ত্রী হঠাৎ অসুস্থ সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার কেরানীগঞ্জে নিজ ঘর থেকে নারী শিক্ষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার কক্সবাজারের উখিয়ায় অর্ধলক্ষাধিক ইয়াবাসহ ৩ জন আটক কাজ বাঁচাতে জরায়ু কেটে বাদ দিচ্ছেন ভারতের আখ কাটা শ্রমিকরা ভারতের অরুণাচলে ‘সংঘাত পরিস্থিতি জারি’ রয়েছে : আইটিবিপির মহাপরিচালক যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলতঃ ‘পরজীবী’ সম্পর্কের উদাহরণ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম যশোরে সারের ডিলার নিয়োগে দলীয়করনে সংবাদ সম্মেলনে জামায়াতের ৫ এমপির তোপ
এইমাত্রপাওয়াঃ

গাজার দক্ষিণাঞ্চলীয় আরো এলাকা খালি করার নির্দেশ ইসরায়েলের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজার দক্ষিণাঞ্চলীয় প্রধান শহর খান ইউনুসের ব্যাপক এলাকা খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়কারী কার্যালয় (ওসিএইচএ) এ কথা জানিয়ে বলেছে, বুধবার ইসরায়েল একটি মানচিত্র প্রকাশ করেছে, যেখানে খান ইউনুসের ২০ শতাংশ এলাকা খালি করার নির্দেশ দেয়া হয়েছে। এ এলাকায় এক লাখ ১০ হাজারেরও বেশি লোকের বসবাস। এছাড়া এ এলাকায় উত্তর গাজা থেকে বাস্তুচ্যুত আরো এক লাখ ৪০ হাজারেরও বেশি লোক ৩০টি আশ্রয় কেন্দ্রে বাস করছে।
এদিকে ইসরায়েলী সেনাবাহিনী বলেছে, তারা খান ইউনুসের কেন্দ্রস্থলে এক ডজনেরও বেশি সন্ত্রাসী ও সন্ত্রাসী অবকাঠামোয় স্থল, বিমান ও নৌ হামলা চালিয়েছে।
উল্লেখ্য, গাজায় ইসরায়েলের চলমান হামলায় এ পর্যন্ত অন্তত ২০ হাজার বেসামরিক লোক নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।

আজকের বাংলা তারিখ

  • ২৪শে অক্টোবর, ২০২৬
  • ৯ই কার্তিক, ১৪৩৩
  • ১২ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page