October 27, 2026, 5:12 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে টোকিওতে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবপাচার প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন : রেলমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জুলাইয়ে ‘কোটা’ ছাত্র আন্দোলনের পক্ষে ছিল : আইনজীবী নারায়ণগঞ্জে স্ট্যান্ড দখল নিয়ে অটোরিকশাচালকদের দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত রংপুরে শিক্ষকের ছেলেকে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যার অভিযোগ সৌদি-তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান নোবেল না পাওয়ায় ক্ষুব্ধ, নরওয়েকে ‘জঘন্য দেশ’ বলে আখ্যা ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

গাজার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলেছে ইসরায়েল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবরুদ্ধ গাজার অন্তত সাতটি এলাকার বাসিন্দাদের নিজ নিজ বাড়িঘর ছেড়ে সিটি সেন্টার বা অন্য কোনো নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলেছে ইসরায়েল।

এরইমধ্যে অনেক পরিবার বাড়িঘর ছেড়ে জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোতে আশ্রয় নিতে শুরু করেছে বলে বিবিসিকে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

শনিবার ভোরে গাজা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একের পর এক রকেট হামলা চালিয়ে রক্তক্ষয়ী এক সংঘাত উস্কে দিয়েছে হামাস। হামাস যোদ্ধারা শুধু রকেট হামলা চালিয়েই ক্ষান্ত হয়নি। বরং সীমান্ত পেরিয়ে ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে রীতিমত হত্যাযজ্ঞ চালিয়েছে। হামাসের আক্রমণে ওইদিন প্রায় ২৫০ ইসরায়েলি প্রাণ হারিয়েছে।

অর্ধ শতাব্দীর মধ্যে গাজা থেকে এত বড় আক্রমণের শিকার ইসরায়েলকে আর হতে হয়নি। হামলার আকস্মিকতা কাটিয়ে প্রতিশোধ নিতে গাজার উপর ঝাঁপিয়ে পড়ে ইসরায়েল। শনিবার সারাদিন ও সারারাত ইসরায়েলের সেনাবাহিনী গাজায় আকাশ হামলা চালিয়েছে। ইসরায়েলের হামলায় গাজায় ২৩০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

উভয় পক্ষেই এক হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। তাদের অনেকের অবস্থাই গুরুতর। রোববারও সংঘাত অব্যাহত আছে। ইসরায়েলের প্রেসিডেন্ট বেনইয়ামিত নেতানিয়াহু চরম প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেছেন।

নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে গাজায় বিদ্যুৎ, জ্বালানি ও খাবার সরবরাহ বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

বিদ্যুৎ সরবরাহ এরইমধ্যে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বলে জানায় বিবিসি। নিরাপত্তার কারণ দেখিয়ে ২০০৭ সাল থেকে গাজা অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। গাজার আকাশ সীমার নিয়ন্ত্রণও তাদের হাতে। এমনকি স্থলপথে গাজায় কোনো পণ্য প্রবেশ করবে বা বের হবে সেটাও ইসরায়েলের অনুমতি সাপেক্ষে হয়।

 

 

আজকের বাংলা তারিখ

  • ২৭শে অক্টোবর, ২০২৬
  • ১২ই কার্তিক, ১৪৩৩
  • ১৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page