April 6, 2026, 10:56 am
শিরোনামঃ
কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
এইমাত্রপাওয়াঃ

গাজার ‘বিস্তীর্ন এলাকা’ দখল করা হবে : ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বুধবার হামাস-নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় সামরিক অভিযান জোরদার করার ঘোষণা দিয়ে বলেছেন, ইসরাইলি সেনাবাহিনী ফিলিস্তিনি ভূখণ্ডের ’বিস্তীর্ন এলাকা’ দখল করবে।

জেরুজালেম থেকে এএফপি এ খবর জানায়।

প্রতিরক্ষা প্রধান এক বিবৃতিতে বলেছেন, ’সন্ত্রাসী ও তাদের অবকাঠামো ধ্বংস ও নির্মূলের জন্য’ গাজায় ইসরাইলি সেনাবাহিনী থাকবে ।

গত সপ্তাহে তিনি সতর্ক করে দিয়ে বলেছিলেন, সেনাবাহিনী শিগগির হামাস-নিয়ন্ত্রিত গাজার অতিরিক্ত এলাকায় ’পূর্ণ শক্তি দিয়ে অভিযান’ চালাবে।

গত ১৮ মার্চ থেকে ইসরাইল গাজায় তীব্র বোমাবর্ষণ শুরু করে এবং তারপর নতুন করে স্থল আক্রমণ শুরু করে। যার ফলে হামাসের সাথে যুদ্ধে প্রায় দুই মাসের যুদ্ধবিরতির অবসান ঘটে।

ইসরাইলি সরকারি পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপি’র হিসাব অনুসারে জানা যায়, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরাইলের ওপর আক্রমণের ফলে এই যুদ্ধ শুরু হয়। যার ফলে ১ হাজার ২১৮ জন নিহত হন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলের প্রতিশোধমূলক সামরিক অভিযানে গাজায় কমপক্ষে ৫০ হাজার ৩৫৭ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page