October 2, 2026, 1:31 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

গাজার শরণার্থী শিবিরে আবারও বিমান হামলা  চালিয়েছে ইসরায়েল ; ৩১ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৩১ জন নিহত হয়েছেন ও আহত হয়েছেন আরও অনেকে। সোমবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যার এ হামলা চালায় ইসরায়েল

তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, জাবালিয়া শরণার্থী শিবিরে জাবালিয়া সার্ভিসেস ক্লাবের কাছে ঘনবসতিপূর্ণ এলাকায় ১২টি বাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা।

অনেকদিন ধরেই ইসরায়েল গাজার ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবিরে হামলা চালিয়ে আসছে। তবে ইসরায়েলের দাবি, সশস্ত্র ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে তারা। যদিও ইসরায়েলি এ হামলায় নিহতদের বেশিরভাগ বেসামরিক।

গত এক মাসের বেশি সময় ধরে গাজার হাসপাতাল, মসজিদ, অ্যাম্বুলেন্স, গির্জাসহ সব স্থাপনাকে লক্ষ্য করেই হামলা চালিয়ে আসছে ইসরায়েল। বিশেষ করে, হাসপাতালগুলোর অবস্থা সবচেয়ে বেশি খারাপ।

অন্যদিকে, গাজার প্রধান হাসপাতাল আল-শিফার প্রবেশপথেই অবস্থান নিয়েছে ইসরায়েলি ট্যাংক। স্নাইপাররা বন্দুক তাক করে আছে হাসপাতালের দিকে। হাসপাতাল থেকে কেউ বের হলেই তাদের লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে।

এর আগে চলতি মাসের শুরুতে টানা তিন দিন জাবালিয়া শরণার্থী ক্যাম্পে হামলা চালায় ইসরায়েল। সেই হামলায় ১৯৫ জন নিহত এবং আরও ১২০ জন নিখোঁজ হয়েছেন। এছাড়া প্রায় একই সময়ে গাজা ভূখণ্ডের বুরেজ শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছিলেন।

গাজায় ইসরায়েলি আগ্রাসনের ৩৮ দিন আজ। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, এখন পর্যন্ত ১১ হাজার ১৮০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে সাড়ে চার হাজারেরও বেশি শিশু ও তিন হাজারেরও বেশি নারী। সূত্র: আনাদোলু এজেন্সি

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page