September 28, 2026, 9:07 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

গাজার শিশু হাসপাতালে বিমান হামলা চালিয়েছে ইসরাইল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের বর্বর সামরিক বাহিনী এবার অবরুদ্ধ গাজা উপত্যকার একটি শিশু হাসপাতলে বিমান হামলা চালিয়েছে। এ হামলায় অজ্ঞাতসংখ্যক মানুষ হতাহত হয়েছে বলে ফিলিস্তিনের সূত্রগুলো জানিয়েছে।

গতরাতে ইসরাইলি সেনারা গাজায় বিরামহীনভাবে বিমান হামলা চালিয়েছে। তার অংশ হিসেবে আল-রানতিসি শিশু হাসপাতালে হামলা চালানো হয়।

এছাড়া, গাজার রাফা এলাকার একটি আবাসিক ভবনে বিমান হামলায় ১৫ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এর পাশাপাশি গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের আরেকটি বাড়িতে ইহুদিবাদীদের বিমান হামলায় তিনজন শহীদ এবং কয়েকজন আহত হন। খান ইউনুস শহর এবং দক্ষিণ গাজায়ও ভয়াবহ বিমান হামলার খবর পাওয়া গেছে।

গত ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকার উপর নির্বিচারে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। তারা গাজার হাসপাতাল, আবাসিক ভবন, মসজিদ, গির্জা, এমনকি স্কুল ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার অফিসে পর্যন্ত হামলা চালিয়েছে। জেনেভা কনভেনশনে হাসপাতালের ওপর হামলা চালানোর বিষয়টি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলেও ইহুদিবাদী ইসরাইল তা মানছে না।

আজকের বাংলা তারিখ



Our Like Page