April 11, 2026, 6:10 am
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

গাজার হাসপাতালগুলোতে হামলা করবে ইসরাইল ; খালি করার নির্দেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তর অংশে অবস্থিত ২০টি হাসপাতাল খালি করে ফেলার নির্দেশ দিয়েছে মানবতার শত্রু  ইসরাইল। ইহুদিবাদী সেনাদের নির্বিচার বোমাবর্ষণে আহত হাজার হাজার মানুষকে চিকিৎসা সেবা দিতে যখন এসব হাসপাতাল হিমশিম খাচ্ছে তখন ইসরাইল এ নির্দেশ দিল।

ইসরাইলের এ নির্দেশের অর্থ হচ্ছে, এরপর এসব হাসপাতালেও বিমান হামলা চালানো হবে। এর আগে উত্তর গাজা থেকে ১১ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণ গাজায় চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরাইল। সে নির্দেশ শুনে কিছু মানুষ দক্ষিণ গাজায় চলেও গিয়েছিলেন।

কিন্তু দখলদার সেনারা দক্ষিণ গাজায় যাওয়ার পথে হামলা চালানোর পাশাপাশি গাজার দক্ষিণ অংশে অবস্থিত খান ইউনিসসহ অন্যান্য শহরেও ব্যাপকভাবে বোমাবর্ষণ করে যাচ্ছে। ফলে বহু মানুষ আবার দক্ষিণ গাজা থেকে উত্তর গাজায় নিজ ঘরবাড়িতে ফিরে যাচ্ছেন এই বলে যে, দক্ষিণেও যখন মরতে হচ্ছে তখন নিজ ঘরবাড়িতে সম্মানের সঙ্গে মরাই ভালো।

গাজার আলআহলি আরব হাসপাতালে দখলদার সেনাদের পাশবিক হামলায় প্রায় ৫০০ ফিলিস্তিনি নিহত হন

এদিকে তেল আবিব গতকাল (শনিবার) হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, তাদের নির্দেশ অমান্য করে যারা উত্তর গাজা বিশেষ করে গাজা সিটিতে থাকবে তাদের ‘সন্ত্রাসী’ বলে বিবেচনা করা হবে।

ইসরাইল যেসব হাসপাতাল খালি করার নির্দেশ দিয়েছে সেগুলোতে আহত মানুষের চিকিৎসা ছাড়াও হাজার হাজার মানুষ ইসরাইলি বোমাবর্ষণ থেকে রক্ষা পেতে আশ্রয় নিয়েছে। গাজা উপত্যকার হাসপাতালগুলো ইসরাইলি নির্দেশ পালন করতে অস্বীকৃতি জানিয়েছে বলে আল-জাজিরার খবরে বলা হয়েছে।

ইহুদিবাদী ইসরাইল এমন সময় গাজার ২০টি হাসপাতাল খালি করার নির্দেশ দিল যখন গত সপ্তাহে মধ্য গাজার আল-আহলি আরব হাসপাতালে দখলদার সেনাদের পাশবিক হামলায় প্রায় ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগ নারী ও শিশু এবং এসব হতভাগ্য মানুষ অন্যান্য স্থান থেকে প্রাণভয়ে তুলনামূলক নিরাপদ স্থাপন ভেবে হাসপাতালটিতে আশ্রয় নিয়েছিল।

হাস্যকর বিষয় হচ্ছে, ইসরাইল আল-আহলি আরব হাসপাতালে হামলার দায় অস্বীকার করেছে এবং পশ্চিমা গণমাধ্যমগুলো তেল আবিবের এই দাবিকে সত্য প্রমাণ করার জন্য ব্যাপকভাবে চেষ্টা চালিয়েছে। কিন্তু এবার যখন ইসরাইল সত্যি সত্যি ২০টি হাসপাতাল খালি করার নির্দেশ দিয়েছে তখন এসব পশ্চিমা গণমাধ্যম নীরব রয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page