October 14, 2026, 2:38 am
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

গাজায় অবিলম্বে যুক্তরাজ্যসহ ২৮ দেশের যুদ্ধ বন্ধের আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফিলিস্তিনের গাজায় সাহায্য নিতে আসা ইসরায়েলিদের অমানবিক হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়াসহ বিশ্বের ২৮টি দেশ। তারা গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে এবং বলছে, সেখানে বেসামরিক নাগরিকদের দুর্ভোগ চরম মাত্রায় পৌঁছেছে।

মঙ্গলবার বিবিসি বাংলার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের মিত্র যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা এবং আরও ২১টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন এক যৌথ বিবৃতিতে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। বিবৃতিতে দেশগুলো আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি, ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে বন্দীদের মুক্তি এবং অত্যন্ত প্রয়োজনীয় সাহায্যের অবাধ প্রবাহের আহ্বান জানিয়েছে।

একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের সাহায্য বিতরণ পদ্ধতি বিপজ্জনক এবং খাদ্য ও পানির সন্ধানে আসা নাগরিকদের খাদ্য সহায়তার নামে অমানবিকভাবে হত্যা করা হচ্ছে বলে অভিহিত করা হয়েছে।

গাজার হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সপ্তাহান্তে খাবারের জন্য অপেক্ষা করার সময় ইসরায়েলি গুলিতে ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং অপুষ্টির ফলে আরও ১৯ জন মারা গেছেন।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশগুলোর বিবৃতি প্রত্যাখ্যান করেছে। দেশটি বলছে, এটি বাস্তবতা থেকে বিচ্ছিন্ন। দেশটির মন্ত্রণালয় উল্টো হামাসকে নতুন যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তিতে সম্মত হওয়ার পরিবর্তে মিথ্যা প্রচার এবং সাহায্য বিতরণকে ব্যাহত করার অভিযোগ করেছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page