October 1, 2026, 9:22 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

গাজায় আবার আগ্রাসন শুরু করায় ইসরাইল-বিরোধী হামলা শুরু করতে ইয়েমেন প্রস্তুত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইয়েমেনের সামরিক বাহিনী ঘোষণা করেছে তারা ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করতে প্রস্তুত রয়েছে। হামাস-ইসরাইল যুদ্ধবিরতি শেষ হওয়ার পর অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর আবার ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন শুরুর প্রেক্ষাপটে এই ঘোষণা দিল ইয়েমেনের হুথি সমর্থিত সেনাবাহিনী।

ইয়েমেনি সেনারা বলেছে, ইসরাইল যখন পুরোপুরিভাবে আগ্রাসন বন্ধ করবে তখনই কেবল ইয়েমেন থেকে হামলা বন্ধ হবে।

আজ (শুক্রবার) স্থানীয় সময় সকাল সাতটার দিকে হামাস ও ইসরাইলের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। এর পরপরই ইসরাইল গাজার ওপর বিমান হামলা শুরু করে। এছাড়া, গাজার বিভিন্ন এলাকায় ট্যাংক থেকেও গোলাবর্ষণ করে। জবাবে হামাস ইসরাইলের কয়েকটি শহর লক্ষ্য করে রকেট নিক্ষেপ করে। এছাড়া, গাজার কয়েকটি এলাকায় ইসরাইলি সেনাদের সঙ্গে হামাস যোদ্ধাদের প্রচণ্ড সংঘর্ষ হয়।

ইয়েমেনের সামরিক বাহিনী এক বিবৃতি বলেছে, “আনাসরুল্লাহ প্রতিরোধ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল-হুথির নির্দেশের সাথে সঙ্গতি রেখে এবং মহান ইয়েমেনি জাতি তথা স্বাধীনতাকামী আরব ও মুসলমানদের আহ্বানের প্রতি সম্মান রেখে ইয়েমেনি বাহিনী ইসরাইলি শত্রুর বিরুদ্ধে তাদের সামরিক অভিযান আবার শুরু করার জন্য সম্পূর্ণ প্রস্তুতির কথা ঘোষণা করেছে।”

ইয়েমেনের সেনারা সুস্পষ্ট করে জানিয়েছে, ইসরাইলের ভেতরে হামলার পাশাপাশি সমুদ্রেও ইসরাইলি স্বার্থে তারা হামলা করবে।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page