March 17, 2026, 1:19 am
শিরোনামঃ
জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য : প্রধানমন্ত্রী খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে ; সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না : তথ্যমন্ত্রী আইসিটি খাতে দশ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী শিল্প খাতে ভারত ও চীনের বিনিয়োগ বাড়ানোর চিন্তা করছে সরকার : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা গোপালগঞ্জে নিখোঁজের ৩ মাস পর পুকুরে মিললো যুবকের গলিত মরদেহ ইরানের সঙ্গে আলোচনা চলছে : ট্রাম্প আমার যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের ন্যাটোর সঙ্গে সম্পর্ক নেই : জার্মান সরকার মিত্ররা হরমুজ প্রণালী খুলতে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ খুবই খারাপ : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

গাজায় আর ব্যাপক প্রাণহানি মানা হবে না : ইসরায়েলকে যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে গত ৭ অক্টোবর থেকে যুদ্ধ শুরু হয়। যুদ্ধ বাধার পর চতুর্থবারের মতো ইসরায়েলে গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ইসরায়েলে পৌঁছে ইসরায়েলি প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এবারের সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলকে স্পষ্ট বার্তা দিয়েছেন— গাজায় তারা আর ব্যাপক প্রাণহানি মেনে নেবেন না।

ইসরায়েল হুমকি দিয়েছে যুদ্ধবিরতি শেষ হওয়ার পরই গাজায় আবার তাদের হামলা শুরু হবে। নতুন হামলার লক্ষ্যবস্তু হবে গাজার দক্ষিণাঞ্চল। যেখানে বর্তমানে গাজার উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষ আশ্রয় নিয়েছেন। উত্তরাঞ্চলে হামলা চালানোর সময় সাধারণ মানুষকে দখলদার ইসরায়েলি সেনারাই দক্ষিণ দিকে সরে যেতে বলেছিল।

যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বার্তা দিয়েছে, যদি তারা দক্ষিণাঞ্চলেও কথিত সামরিক অভিযান সম্প্রসারণ করতে চায়— তাহলে কৌশলে পরিবর্তন আনতে হবে। যেন উত্তরাঞ্চলের মতো দক্ষিণাঞ্চলে হাজার হাজার মানুষের মৃত্যু না হয়।

যুক্তরাষ্ট্রের এক উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তা সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টকে বলেছেন, ‘উত্তরাঞ্চলে ইসরায়েল যা করেছে দক্ষিণাঞ্চলে তারা সেটি করতে পারবে না।’

মার্কিনিদের কাছ থেকে ইসরায়েলকে যুদ্ধের গুরুত্বপূর্ণ সময়ে এমন বার্তা দেওয়া হয়েছে।

গতকাল ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রীসভার সদস্য বেনি গানজ হুশিয়ারি দিয়ে বলেন, ‘যে কোনো মুহূর্তে হামলা শুরু হতে পারে। উপত্যকার যেখানে প্রয়োজন সেখানেই লড়াই সম্প্রসারিত হবে। কোনো শহর বাকি থাকবে না।’

তবে যুক্তরাষ্ট্র এখন যে বার্তা দিচ্ছে, সেটি ইসরায়েল শুনছে বলে জানিয়েছে বিবিসি। বিষয়টি স্পষ্ট হয়েছে ইসরায়েলের এক উচ্চপদস্থ কর্মকর্তার বক্তব্যের মাধ্যমে। তিনি গতকাল সাংবাদিকদের বলেছেন, গাজার দক্ষিণাঞ্চলে তারা যে সামরিক অভিযান চালাবেন সেটি ‘ভিন্ন’ হবে।

তবে তিনি জানান, হতাহত হওয়ার বিষয়টি নির্ভর করে ফিলিস্তিনিদের ওপর। তারা যদি ‘সেফ জোনে’ চলে যায় তাহলে আর ইসরায়েলিদের হামলার শিকার হবে না। সূত্র: বিবিসি

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page