April 6, 2026, 12:30 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

গাজায় ইসরাইলি গণহত্যায় ৪০ জনেরও বেশি বন্দী নিহত : নিউ ইয়র্ক টাইমস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলা ও গণহত্যায় অবরুদ্ধ গাজা উপত্যকায় ৪০ জনের বেশি ইসরাইলি বন্দী নিহত হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকাথেকে ইসরাইলের ভেতরে অভিযান চালায়  ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলো। সে সময় হামাসের হাতে অন্তত আড়াইশ ব্যক্তি বন্দী হয়। এর মধ্যে চল্লিশের জনেরও বেশি ইসরাইলি বন্দী দখলদার বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছে।

গতকাল (শনিবার) নিউ ইয়র্ক টাইমস পত্রিকার এক বিশ্লেষণে বলা হয়েছে, গাজায় হামাসের হাতে বন্দী থাকা ২৫১ জন ইসরাইলি সেনা এবং অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীর মধ্যে ৪১ জন ইসরাইলি বোমা হামলা এবং ফ্রেন্ডলি ফায়ারে নিহত হয়।

ইসরাইলি মন্ত্রিসভার বরাত দিয়ে মার্কিন দৈনিকটি আরো জানিয়েছে যে, গাজায় হামাস এবং অন্য ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনের হাতে বন্দী ৫৯ জন ইসরাইলির মধ্যে মাত্র ২৪ জন জীবিত রয়েছেন এবং ১৩০ জনকে জীবিত মুক্তি দেয়া হয়েছে।

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণে বলা হয়েছে- “যুদ্ধের প্রথম দিনগুলোতে এবং যুদ্ধবিরতি চুক্তি সইয়ের আগে কয়েকজন বন্দী নিহত হয়েছিল। তবে ২০২৩ সালের নভেম্বরে প্রথম সংক্ষিপ্ত যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে আরো অনেকে মারা গেছে।”

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page