October 18, 2026, 2:25 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

গাজায় ইসরাইলি বিমান হামলায় শিশুসহ ৪৯ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ইসরাইলি বিমান হামলায় ৭ শিশুসহ ৪৯ জন নিহত হয়। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আজ এই খবর জানিয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী খান ইউনিসে পাঁচ দফা হামলা চালিয়েছে। এছাড়া আল মালাওয়াসি এলাকাতেও হামলা হয়েছে। এখানের উপকূলে তাঁবু টাঙ্গিয়ে হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি বসবাস করছে।

গাজা থেকে এএফপি এই খবর জানায়।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মালাওয়াসির একটি তাঁবুতে ড্রোন হামলায় ৪ শিশু নিহত হয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী এএফপি’কে জানিয়েছেন, বিমান হামলায় বেশ কয়েকটি তাঁবুতে আগুন ধরে যায়। এই সময় অন্তত ২০জনেরও বেশি আহত হয়েছে।

এদিকে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, খান ইউনিসের একটি বাড়িতে হামলায় তিন শিশুসহ ৫ জন নিহত হয়। বেশ কয়েকজন আহত হয়েছে।

খান ইউনিসে একটি গাড়িতে হামলায় ২ জন এবং একটি অ্যাপার্টমেন্টে হামলায় আরো ২ জন নিহত হয়। তবে সর্বশেষ এই হামলা সম্পর্কে ইসরাইলি সামরিক বাহিনীর তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

দোহায় যখন কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস এবং ইসরাইলের মধ্যে যুদ্ধাবসান এবং জিম্মি মুক্তি নিশ্চিত নিয়ে আলোচনা চলছিল ঠিক সেই মুহুর্তে এই হামলা চালিয়েছে ইসরাইল।

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page