October 28, 2026, 6:43 pm
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

গাজায় খান ইউনিস হাসপাতালে ইসরায়েলি বাহিনীর হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইসরায়েলি বাহিনী শুক্রবার গাজার দক্ষিণাঞ্চলীয় নগরী খান ইউনিসে থাকা এক হাসপাতালে অভিযান চালায়। কয়েক সপ্তাহ ধরে অবরুদ্ধ রাখার পর সেখানে এ অভিযান চালানো হয়। হাসপাতালটির পরিচালনাকারি সংস্থা ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) এ কথা জানায়।

পিআরসিএস-এর এক বিবৃতিতে বলা হয়, “দখলদার (ইসরায়েলি) বাহিনী আল-আমাল হাসপাতালে হামলা চালায় ও সেখানে তল্লাশি শুরু করে। হাসপাতালের ভিতরে আমাদের কর্মীদের সাথে যোগাযোগ করা কঠিন মনে হচ্ছে।” খবর এএফপি’র।
ইসরায়েলি সেনাবাহিনী এক সেনা অভিযান পরিচালনার কথা নিশ্চিত করেছে।
সেনাবাহিনী এএফপিকে জানায়, “খান ইউনিসের আল-আমাল হাসপাতালে হামাস সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে-এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, সন্ত্রাসীদের শনাক্ত করতে একটি সুনির্দিষ্ট অভিযান শুরু হয়েছে এবং আশেপাশে সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা হচ্ছে।”
পিআরসিএস জানায়, ইসরায়েলি বাহিনী হাসপাতালে চার ডাক্তার, চারজন আহত ব্যক্তি ও পাঁচজন রোগীর আত্মীয়সহ তার দলের আট সদস্যকে গ্রেপ্তার করেছে।
আল-আমালে ইসরায়েলি বাহিনী ও হামাসের মধ্যে ভায়ানক লড়াই চলছে। রেড ক্রিসেন্ট জানায়, বৃহস্পতিবার হাসপাতালের চারপাশে তীব্র গোলা ও গুলি বর্ষণ অব্যাহত রয়েছে।
চিকিৎসা সংস্থাটি সাম্প্রতিক সরবরাহ ও সুরক্ষার জন্য বারবার অনুরোধ করেছে, হাসপাতালে অক্সিজেন, ওষুধ ও জ্বালানীর তীব্র ঘাটতির কথা জানিয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page