September 30, 2026, 4:50 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

গাজায় জিম্মিদের জন্যে পৌঁছেছে ওষুধ ও ত্রাণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গাজায় জিম্মিদের জন্যে ওষুধ ও নাগরিকদের জন্যে মানবিক ত্রাণ পাঠানো হয়েছে।
দোহা ও প্যারিসের মধ্যস্থতায় চুক্তির আওতায় এসব ওষুধ ও ত্রাণ বুধবার গাজায় পৌঁছেছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক্সে একথা জানিয়েছেন।
তিনি বলেছেন, গতকাল ঘোষিত চুক্তির বাস্তবায়ন হিসেবে  গাজা উপত্যকায় কয়েকঘন্টা আগে ওষুধ ও  ত্রাণ পৌঁছেছে।
মঙ্গলবার স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, জিম্মিদের প্রয়োজনীয় ওষুধ দেয়ার বিনিময়ে গাজার নাগরিকদেরও ত্রাণ ও ওষুধ সরবরাহ করা হবে।
হামাস ও ইসরায়েলের চুক্তি মোতাবেক ৪৫ জিম্মি এসব ওষুধ পাবে।
এরআগে কাতারের কয়েকটি বিমানে করে এসব ওষুধ ও ত্রাণ রাফাহ সীমান্ত ক্রসিংয়ের কাছে মিসরের এল আরিশ শহরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ট্রাকে করে গাজায় এসব্ পৌঁছানো হয়।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বিমানগুলোতে ওষুধসহ ৬১ টন ত্রাণ বহন করা হয়।
ইসরায়েলের তল্লাশি ছাড়াই এসব ট্রাক গাজায় প্রবেশ করবে বলে জানিয়েছিল হামাসের রাজনৈতিক ব্যুরোর সিনিয়র সদস্য মুসা আবু মারজুক।
কিন্তু ইসরায়েলের সেনা মুখপাত্র ড্যানিয়েল হাগারি সাংবাদিকদের বলেছেন, তারা যথা সম্ভব নিরাপত্তা তল্লাশি চালাবে।
ফিলিস্তিনী সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। এ সময়ে এক হাজার ১৪০ ইসরায়েলী নিহত এবং প্রায় ২৫০ জনকে জিম্মি হিসেবে আটক করে।
ইসরায়েল একই দিন থেকে গাজায় পাল্টা হামলা শুরু করে। অব্যাহত হামলায় এ পর্যন্ত ২৪ হাজার ৪৪৮ ফিলিস্তিনী নিহত হয়েছে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page