October 21, 2026, 8:03 pm
শিরোনামঃ
যশোরে পূর্ব পরিকল্পিতভাবে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধ পারাপারের সময় ১২ জন আটক সত্য-ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে : আইনমন্ত্রী জ্বালানি সহ‌যো‌গিতা নি‌য়ে বাংলাদেশ-আলজেরিয়ার ম‌ধ্যে সম‌ঝোতা সই ৭ দিন বন্ধ থাকবে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম রাজশাহীতে সিমেন্টের বস্তা থেকে ১০৩ ককটেল উদ্ধার যশোরের শার্শায় ১৮টি স্বর্ণের বার মটরসাইকেলসহ ১ জন আটক ও ২ জন পলাতক মাগুরায় বাস কাউন্টার থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার ইরান থেকে কোনো ইউরেনিয়াম বের হবে না : ইরানের নিরাপত্তা সচিব
এইমাত্রপাওয়াঃ

গাজায় ফ্রিডম জোন তৈরির পরিকল্পনা করছে ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা দখল করার কথা বলেছেন । গতকাল বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় একটি অনুষ্ঠানে গাজা নিয়ে কথা বলেন ট্রাম্প।

ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নিতে পারলে ভালো হবে। এরপর সেখানে ‘ফ্রিডম জোন’ তৈরি করা হবে। এতে সেখানে সব মানুষ নিরাপদে বসবাস করতে পারবে।

এদিকে গাজায় ইসরাইলি হামলায় আরো ১২৫ বেসামরিক ফিলিস্তিনি নিহত এবং আহত হয়েছে তিন শতাধিক। অন্যদিকে ইসরাইলকে ‘গণহত্যাকারী’ হিসেবে আখ্যায়িত করে বাণিজ্য সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘গাজার জন্য আমার পরিকল্পনা আছে। যেগুলো আমি মনে করি ভালো। চলুন গাজাকে একটি ফ্রিডম জোন হিসেবে তৈরি করি। এখানে যুক্তরাষ্ট্রকে যুক্ত হতে দিন। আমি খুবই গর্বিত হব, যদি গাজার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র নেয় এবং এটিকে একটি ফ্রিডম জোনে পরিণত করে। ভালো কিছু হতে দিন। মানুষকে এমন বাড়িতে রাখুন, যেখানে তারা নিরাপদে থাকবে। গাজার সমস্যা কখনো সমাধান করা হয়নি। তবে গাজার নিয়ন্ত্রণ নিতে হলে আগে হামাসকে মোকাবিলা করতে হবে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর দখলদার ইসরাইলে চালানো স্বাধীনতাকামী হামাস যোদ্ধাদের ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নিয়েও মন্তব্য করেছেন। ট্রাম্প দাবি করেছেন, এটি মানব ইতিহাসের অন্যতম নৃশংস ঘটনা ছিল। তিনি বলেছেন, হামাসকে মোকাবিলা করতে হবে। মনে রাখুন, বিশ্বের ইতিহাসে ৭ অক্টোবর ছিল অন্যতম খারাপ দিন।

আমি মনে করি শুধু এই অঞ্চলে নয়, এটি ছিল (পুরো বিশ্বে) সবচেয়ে নৃশংস হামলা, যা আগে কেউ কখনো দেখেনি।

এদিকে গাজায় বুধবার মধ্যরাতে ১২টি ইসরাইলি বিমান হামলায় অন্তত ১২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের বেশির ভাগই দক্ষিণের শহর খান ইউনিসের।

হামাস পরিচালিত সিভিল ডিফেন্স এজেন্সির মুখপাত্র মাহমুদ বাসাল জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর দুইটার দিকে খান ইউনিস থেকে ৫৬ জন, উত্তর গাজার বেইত লাহিয়া থেকে চার জন এবং মধ্য গাজার দেইর আল-বালাহ থেকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে অনেক নারী ও শিশু ছিল।
মুখপাত্র আরো জানান, খান ইউনিসের ১৩ সদস্যের সামুর পরিবারের নাম নাগরিক নিবন্ধন থেকে পুরোপুরি মুছে ফেলা হয়েছে।

গাজার দক্ষিণাঞ্চলে হামলা চালানোর পাশাপাশি উত্তরে বেসামরিক নাগরিকদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইল। এরইমধ্যে আংশিকভাবে ধ্বংস হয়ে যাওয়া গাজা সিটির বাসিন্দাদের ইসরাইল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ‘তীব্র হামলা’ শুরু হওয়ার আগেই নিজেদের নিরাপত্তার জন্য চলে যেতে বলা হয়েছে। বিশেষভাবে ইসলামিক বিশ্ববিদ্যালয়, আল-শিফা হাসপাতাল এবং তিনটি স্কুল খালি করার কথা বলেছে ইসরাইল।

তবে স্থানীয় কর্তৃপক্ষ ও সাহায্য সংস্থাগুলো বলছে, সেখানে হাজার হাজার বেসামরিক লোক আশ্রয় নিয়েছে এবং এই এলাকাগুলো থেকে তাদের সরিয়ে নিতে সময় লাগবে। এতে বিপুলসংখ্যক হতাহতের ঘটনা ঘটতে পারে। জাতিসংঘের মতে, ইসরাইলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের অধিকাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

অন্যদিকে ইসরাইলকে প্রথম বারের মতো ‘গণহত্যাকারী রাষ্ট্র’ বলে আখ্যা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বিশ্বের একমাত্র এই ইহুদি রাষ্ট্রের সঙ্গে স্পেনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বুধবার পার্লামেন্ট অধিবেশনে স্পেনের কাতালান রাজ্যের এমপি গ্যাব্রিয়েল রাফিয়ান ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর চলমান রক্তক্ষয়ী সামরিক অভিযানের তীব্র নিন্দা জানান। পাশাপাশি ইসরাইলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের জন্য সানচেজের নেতৃত্বাধীন সরকারের সমালোচনাও করেন তিনি।

সমালোচনার প্রতিক্রিয়ায় নিজ বক্তব্যে সানচেজ বলেছেন, ‘আমি এখানে একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, মি. রাফিয়ান একটি গণহত্যাকারী রাষ্ট্রের সঙ্গে আমরা আর বাণিজ্যিক সম্পর্ক রাখছি না। ইসরাইলের সঙ্গে কোনো বাণিজ্য হবে না।’

এমপি গ্যাব্রিয়েল রাফিয়ান স্পেনের বামপন্থি রাজনৈতিক দল সুমার পার্টির একজন নেতা। এই দলটির সঙ্গে জোট রয়েছে সানচেজের নেতৃত্বাধীন স্প্যানিশ সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টির। স্পেনের বর্তমান উপ-প্রধানমন্ত্রী ইয়োলান্দা দিয়াজ সুমার পার্টির শীর্ষ নেতা।

সরকারি সূত্রে জানা গেছে, কিছুদিন আগে ইসরাইলের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করে স্পেন। তবে বুধবারেই এই তথ্য প্রথম জনসমক্ষে আনলেন সানচেজ। এদিকে ইসরাইলি বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের বুধবারের মন্তব্যের পর বৃহস্পতিবার ইসরাইলে কর্মরত স্পেনের রাষ্ট্রদূত আনা সলোমনকে তলব করে কড়া বার্তা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজকের বাংলা তারিখ

  • ২২শে অক্টোবর, ২০২৬
  • ৬ই কার্তিক, ১৪৩৩
  • ১০ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page