April 6, 2026, 11:00 am
শিরোনামঃ
নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

গাজায় বাস্তুচ্যুতদের আশ্রয়স্থলে ইসরাইলি হামলায় শিশুসহ ৮ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজায় বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল একটি বাড়ি এবং তাঁবুতে ইসরাইলি বিমান হামলায় পাঁচ শিশুসহ কমপক্ষে আটজন নিহত হয়েছে।গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা রোববার এ কথা জানিয়েছে।

ফিলিস্তিনিদেরঈদ উদযাপনের প্রথম দিনে ইসরাইল এ হামলা চালায়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, ‘খান ইউনুসে বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত একটি বাড়ি এবং তাঁবুতে ভোরের দিকে ইসরাইলি বিমান হামলার ফলে পাঁচ শিশুসহ আটজন শহীদ হয়েছেন।’

গাজা উপত্যকায় কয়েক সপ্তাহ ধরে অপেক্ষাকৃত শান্তি বজায় থাকা একটি ভঙ্গুর যুদ্ধবিরতি ১৮ মার্চ ভেঙে যায় যখন ইসরাইল ফিলিস্তিনি ভূখণ্ডে পুনরায় বোমাবর্ষণ এবং স্থল আক্রমণ শুরু করে।

রোববারের বিমান হামলাটি এমন এক সময়ে চালানো হলো যখন মধ্যস্থতাকারী মিশর, কাতার এবং মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি কার্যকর করার এবং গাজায় আটক ইসরাইলি জিম্মিদের মুক্তি নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

শনিবার হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের উত্থাপিত নতুন যুদ্ধবিরতি প্রস্তাবটি তাদের দল অনুমোদন করেছে এবং ইসরাইলকে এটি সমর্থন করার আহ্বান জানিয়েছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় প্রস্তাবটি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এবং জানিয়েছে যে ইসরাইল এর প্রতিক্রিয়ায় একটি পাল্টা প্রস্তাব জমা দিয়েছে।

হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলী হামলার পর থেকে গাজায় এ পর্যন্ত কমপক্ষে ৫০ হাজার ২৭৭ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page