March 6, 2026, 7:02 am
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

গাজায় মানবিক বিপর্যয়ের তুলনায় ইউক্রেনের যুদ্ধ কিছুই না : পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইসরাইলি হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যে মানবিক বিপর্যয় ঘটেছে তার তুলনায় ইউক্রেনে কিছুই ঘটেনি।

গতকাল (বৃহস্পতিবার) রাজধানী মস্কোয় এক সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট এই মন্তব্য করেন। তিনি বলেন, “এখানে উপস্থিত সবাই এবং সারা বিশ্বের মানুষ দেখতে পাচ্ছেন- রাশিয়ার বিশেষ সামরিক অভিযানে কী ঘটেছে এবং গাজায় যুদ্ধের তৃতীয় মাসের মধ্যে কী ধরনের বিপর্যয় নেমে এসেছে। আপনারা সবাই এই দুটি ঘটনার পার্থক্য বুঝতে পারেন। গাজার তুলনায় প্রকৃতপক্ষে ইউক্রেনে কিছুই ঘটেনি।”

এ সময় প্রেসিডেন্ট পুতিন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, “বিশ্বে গাজা এখন শিশুদের সবচেয়ে বড় কবরস্থান।” পুতিন আরো বলেন, “এখানে আমি যা বললাম তা হচ্ছে বস্তুনিষ্ঠ মূল্যায়ন।”

ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিন বলেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের পূর্বমুখী সম্প্রসারণের কারণেই রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে। সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট পুতিন বলেন, কিয়েভ যদি মস্কোর সাথে ইউক্রেনকে “অসামরিকীকরণ”, “নাৎসিবাদমুক্তকরণ” এবং “জোট নিরপেক্ষতা” নিশ্চিত করতে চুক্তিতে না পৌঁছায় তাহলে সামরিক অভিযান অব্যাহত থাকবে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page