October 1, 2026, 9:43 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

গাজায় মানবিক যুদ্ধবিরতি কার্যকরের সময় জানানো হবে খুব শিগগিরই : কাতার

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, ঠিক কখন থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে তা শিগগিরই জানানো হবে।

আজ (বৃহস্পতিবার) তিনি আরও বলেছেন, গাজা উপত্যকায় অস্থায়ী মানবিক যুদ্ধবিরতি চুক্তির শর্ত হচ্ছে বন্দী বিনিময়। যুদ্ধবিরতি বাস্তবায়নের খুঁটিনাটি বিষয়াদি নিয়ে ইতিবাচক আলোচনা চলমান রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

এদিকে, হামাসের রাজনৈতিক প্রধানের উপদেষ্টা তাহির আল নুনু বলেছেন, যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের গ্যারান্টার হচ্ছে কাতার ও যুক্তরাষ্ট্র। যেসব বন্দী বিনিময় হবে তাদের তালিকা নিয়ে বিশ্লেষণের কাজ চলছে।

গতকাল ইসরাইলের পক্ষ থেকে ৩০০ জন ফিলিস্তিনি বন্দীর একটি তালিকা প্রকাশ করা হয়েছে। চার দিনের যুদ্ধবিরতির সময় এই তালিকা ১৫০ জনকে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম।

এর আগে হামাসের সিনিয়র নেতা মূসা আবু মারজুক গতকাল (বুধবার) বলেছিলেন, আজ (বৃহস্পতিবার) স্থানীয় সময় সকাল ১০টায় বন্দি বিনিময় চুক্তির বাস্তবায়ন শুরু হবে। মারজুকের ওই ঘোষণার কয়েক ঘণ্টা পর নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইসরাইলি কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেছিলেন। এরপর ইসরাইল যুদ্ধবিরতি একদিন পিছিয়ে যাওয়ার দাবি করে।#

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page