October 17, 2026, 9:35 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

গাজায় যুদ্ধবিরতির আনন্দ উদযাপনের মধ্যেই ইসরাইলি হামলায় ৩০ ফিলিস্তিনি নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা ১৫ মাস ধরে চলা ইসরাইলি বর্বর আগ্রাসন ও গণহত্যার পর যুদ্ধবিরতি চুক্তি হলেও দখলদার সেনারা হামলা অব্যাহত রেখেছে।

যুদ্ধবিরতির খবরে গাজাবাসীর মধ্যে উল্লাস ছড়িয়ে পড়ে এবং তারা রাস্তায় নেমে তা উদযাপন করে। তবে বন্ধ হয়নি ইসরাইলি বাহিনীর নির্বিচার হামলা। গাজার খান ইউনুস এলাকা ও নুসেইরাত শরণার্থী শিবিরসহ বিভিন্ন এলাকায় হামলা চালায় ইসরাইল এবং এতে এ পর্যন্ত ৩০ জন শহীদ হয়েছেন।

গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনুস এলাকায় ইসরাইলি বিমান থেকে বেশি হামলা চালানো হয়েছে। গতকাল (বুধবার) এক দিনে গাজায় ইসরাইলি হামলায় ৮২ ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

এদিকে, গাজার নুসেইরাত শরণার্থীশিবির এলাকায় দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন।

ইসরাইল ও হামাস দু পক্ষ গতকাল যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছায়। যুদ্ধবিরতি কার্যকর হবে আগামী রোববার ১৯ জানুয়ারি থেকে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেছেন। এই চুক্তির আওতায় গাজায় সংঘাত বন্ধের পাশাপাশি উপত্যকাটিতে হামাসের হাতে বন্দী জিম্মিদের মুক্তির পথও খুলবে।

গাজার আল-আকসা হাসপাতাল প্রাঙ্গণ থেকে আল-জাজিরার সংবাদদাতা জানান, যুদ্ধবিরতির খবর শোনার পর সেখানকার পরিস্থিতি বদলে যায়। মানুষ উল্লাসে মেতে ওঠেন। কয়েক ঘণ্টা ধরে পুরো এলাকায় উদযাপন চলে। এই দৃশ্যপট সেখানে নিকট অতীতে দেখা যায়নি। কেননা, যুদ্ধে শহীদ ব্যক্তিদের দাফন আয়োজন এবং আহত ব্যক্তিদের যন্ত্রণা আর বিষণ্নতায় এত দিন ভরে ছিল এলাকাটি।

যুদ্ধবিরতির খবরে পুরো গাজা উপত্যকার মানুষ রাস্তায় নেমে আসেন। তাঁবুগুলোয় জড়ো হয়ে একসঙ্গে যুদ্ধবিরতির খুশির খবর উদযাপন করেন।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page