April 6, 2026, 6:51 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

গাজায় যুদ্ধবিরতির আলোচনা কায়রোয় পুনরায় শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজায় যুদ্ধবিরতির আলোচনা আজ রোববার কায়রোয় পুনরায় শুরু হয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আলোচনা পুনরায় শুরুর সবুজ সংকেত দেয়ার একদিন পর কায়রোয় বৈঠকটি শুরু হতে যাচ্ছে।
মিসরের আল কাহেরা সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে।
শনিবার আল কাহেরার খবরে বলা হয়েছে, মিসরের নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে যে কাল ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা শুরু হবে।
এর আগে মিসর, কাতার ও ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কয়েকদফা আলোচনা চলে। পবিত্র রমজান মাস শুরুর আগে যুদ্ধবিরতির ঘোষণা দেয়ার চেষ্টা করা হয়। কিন্তু শেষ পর্যন্ত কাক্সিক্ষত যুদ্ধবিরতির ঘোষণা দেয়া সম্ভব হয়নি। এ জন্যে ইসরায়েল ও হামাস একে অন্যকে দোষারোপ করে আসছে।
দোহা ও কায়রোয় নতুন করে আলোচনা শুরুর বিষয়ে নেতানিয়াহু শুক্রবার অনুমোদন দেন। এর আগে তিনি মোসাদ প্রধান ডেভিড বার্নিয়ার সাথে কথা বলেন। তবে তাদের মাঝে কি আলোচনা হয়ে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
এদিকে ইসরায়েলের বৃহত্তম শহরে শনিবার প্রধান প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। তারা গাজায় আটক জিম্মিদের মুক্তির দাবি জানায়। একইসঙ্গে তারা সরকারের যুদ্ধ পরিচালনারও সমালোচনা করে।
যুদ্ধবিরতি আলোচনার গুরুত্বপূর্ণ ইস্যু এই জিম্মি মুক্তির বিষয়। ইসরায়েলে আটক ফিলিস্তিনীদের মুক্তির বিনিময়ে জিম্মিদের ছেড়ে দেয়ার বিষয়ে কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি আলোচকেরা ।
গতবছরের ৭ অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালিয়ে ২৫০জনকে জিম্মি হিসেবে আটক করে। এর মধ্যে কিছু জিম্মিকে মুক্তি দেয়া হয়েছে। এখনও ১৩০ জিম্মি  গাজায় আটক এবং এদের মধ্যে ৩৩ জন মারা গেছে বলে ইসরায়েল ধারনা করছে।
এদিকে গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় এ পর্যন্ত ৩২ হাজার ৭০৫ ফিলিস্তিনী নিহত হয়েছে।
হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়ে বলেছে, নিহতদের অধিকাংশ নারী ও শিশু।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page