August 20, 2026, 7:49 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাটের ঘটনায় চীনা নাগরিকসহ ২ জন আটক যশোরে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

গাজায় যুদ্ধবিরতির জন্য মোসাদের টিম কাতারে ; নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে বাড়ির সামনে বিক্ষোভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজা উপত্যকায় আবার যুদ্ধবিরতি কার্যকর করার জন্য ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের একটি টিম কাতার সফরে গেছে। কাতারের মধ্যস্থতাকারী কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য তারা আজ (শনিবার) কাতারের রাজধানী দোহায় পৌঁছায়।

যুদ্ধবিরতির বিষয়ে প্রধানত কাতার মধ্যস্থতা করে আসছে। শুক্রবার যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার আগেও দেশটি আপ্রাণ চেষ্টা করেছে এর মেয়াদ বাড়ানোর জন্য। কিন্তু ইসরাইলের অনেকটা একগুয়েমির কারণে তা সম্ভব হয়নি। জানা গেছে- নতুন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য ইসরাইল তাদের বেসামরিক নাগরিকদের পরিবর্তে বন্দী নারী সেনাদের মুক্তি দাবি করেছিল। কিন্তু হামাস এখনই সেনা সদস্যদের মুক্তি দিতে রাজি হয়নি।

এদিকে, গাজায় চলমান যুদ্ধের অবসান এবং যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে উপকূলীয় শহর সিজারিয়ায় নেতানিয়াহুর বাড়ির সামনে বিক্ষোভ করার সময় পুলিশ অন্তত ছয়জন আটক করেছে। বিক্ষোভকারীরা বলেছেন, হামাসের ৭ অক্টোবরের অভিযান মোকাবেলা করতে নেতানিয়াহু ব্যর্থ হয়েছেন। আল-জাজিরা বলছে, আজ দিন শেষে বা রাতের দিকে সিজারিয়া শহরে আরো বড় বিক্ষোভ সমাবেশ হবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page