April 6, 2026, 10:56 am
শিরোনামঃ
কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
এইমাত্রপাওয়াঃ

গাজায় হামলার তীব্রতা বাড়ানোর ঘোষণা দিল ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজায় যুদ্ধের তীব্রতা আরও বাড়ানোর অঙ্গীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাস অস্থায়ী যুদ্ধবিরতি যুক্তি প্রত্যাখ্যান করায় এই ঘোষণা দিয়েছেন তিনি।

সোমবার (২১ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাসহ একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এক ভিডিও বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

ভিডিও বার্তায় তিনি বলেন, চূড়ান্ত বিজয়ের আগ পর্যন্ত নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ইসরায়েলকে যুদ্ধ চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই।

এদিকে, ইসরায়েলের বোমার চেয়ে যেন ক্ষুধায় বেশি কাতর ফিলিস্তিনিরা। গত সাত সপ্তাহ ধরে গাজা উপত্যকায় খাদ্যসহ সব ধরনের মানবিক সহায়তা প্রবেশ বন্ধ রাখা হয়েছে। এতে গাজাবাসীর দুর্ভোগ চরম সীমায় পৌঁছেছে। ফিলিস্তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষক হিকমাত আল মাসরি বলেন, আমাদের দুঃখ দুর্দশার কথা কেউ কল্পনাও করতে পারবে না, মৃত্যু আমাদের চারপাশ দিয়ে ঘিরে রেখেছে।

তিনি বলেন, আমার নিজের সামান্য খাবার থেকে প্রায়ই আমার ছেলেকে ভাগ দিতে হয়, এই ক্ষুধাতেই আমি মারা যাব- ধীরে ধীরে আমাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে।

গত ২ মার্চ গাজা উপত্যকায় সব ধরনের মানবিক সহায়তা প্রবেশে নিষেধাজ্ঞা দেয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এতে গাজাবাসীর জীবন অবর্ণনীয় কষ্ট ও হতাশায় নিমজ্জিত হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দা, চিকিৎসাকর্মী ও মানবাধিকার কর্মীরা।

উল্লেখ্য, গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় আরো ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ২০১ জনে।

এছাড়া গাজায় ১৫ স্বাস্থ্যকর্মী ও ত্রাণ সহায়তাকারী হত্যার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েল। এ ঘটনাকে অপরাশনাল ভুল বোঝাবুঝি ও আদেশ লঙ্ঘন করার কথা দাবি করছে তারা। এছাড়া লেবাননের দক্ষিণে ইসরায়েলি হামলায় ৩জন নিহত হয়েছে। তবে, ইসরায়েল দাবি করছে তারা হিজবুল্লাহ্ কমান্ডরকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page