September 28, 2026, 8:07 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

গাজায় হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন হামাসের হাত থেকে মুক্তি পাওয়া ইসরাইলি জিম্মি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফিলিস্তিনের গাজায় হামলা বন্ধে ইসরাইলকে চাপ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন ইয়ার্ডেন বিবাস নামে হামাসের হাত থেকে মুক্তি পাওয়া এক ইসরাইলি জিম্মি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান তিনি।

জেরুজালেম থেকে এএফপি এই খবর জানায়।

ইয়ার্ডেন বিবাসের স্ত্রী সিরি বিবাস ও আরো দুই সন্তান গাজায় হামাসের হাতে বন্দি ছিলেন। তবে বন্দি অবস্থায় তার স্ত্রী ও দুই সন্তান ইসরাইলি বিমান হামলায় নিহত হয়। যুদ্ধবিরতি চুক্তির আওতায় গত মাসে ইয়ার্ডেন বিবাসকে মুক্তি দেয়া হয়।

মুক্তির পর প্রথমবারের মতো এক সাক্ষাৎকারে ইয়ার্ডেন বিবাস বলেছেন, চলতি মাসে ইসরাইল নতুন করে যে সামরিক অভিযান শুরু করেছে এর ফলে ফিলিস্তিনি ভূখণ্ডে আটক থাকা কয়েক ডজন জিম্মিকে মুক্ত করা সম্ভব হবে না।

গত রোববার প্রচারিত সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’-এর সাথে সাক্ষাৎকারে ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, দয়া করে এই যুদ্ধ বন্ধ করুন এবং সমস্ত জিম্মিকে ইসরাইলে ফিরিয়ে আনতে সাহায্য করুন।

তিনি আরো বলেছেন, ‘আমি জানি তিনি সাহায্য করতে পারেন। আমি আজ এখানে একমাত্র ট্রাম্পের কারণেই। আমি মনে করি, তিনিই একমাত্র ব্যক্তি যিনি আবার এই যুদ্ধ বন্ধ করতে পারেন’।

২০২৩ সালের ৭ অক্টোবর অবরুদ্ধ উপত্যকায় ইসরাইলি বাহিনী হামলা শুরু হয়। টানা ১৫ মাস পর যুদ্ধবিরতি কার্যকর হলেও তা স্থায়ী হয়নি। চুক্তি লঙ্ঘন করে গত ১৮ মার্চ থেকে বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।

এমনকি ঈদুল ফিতরের উৎসবের মধ্যেও ইসরাইলের হামলা অব্যাহত ছিল। গত দুই দিনে গাজায় ইসরাইলের হামলায় কমপক্ষে ৮০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০৫ জন।

ফলে দীর্ঘ হচ্ছে হতাহতের তালিকা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৫০ হাজার ৩৫৭ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৪ হাজার ৪শ’ জন আহত হয়েছেন।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page